চৌরঙ্গী তে খুলে গেলো টাইটাস ফুটওয়্যার প্রিমিয়ার এর নতুন শোরুম
বিশেষ প্রতিবেদন – ১লা সেপ্টেম্বর, জহরলাল নেহেরু রোড এভারেস্ট হাউসে নবরূপে বিশ্বমানের সম্ভার নিয়ে এলো কলকাতার জুতো কোম্পানি – টাইটাস। এই শোরুম আগে থেকেই এখানে ছিলো। এখন নতুন ভাবে সংস্কার করে অনেক বৈদেশিক পণ্য নিয়ে এলো তারা। টাইটাস গ্রুপের পক্ষ থেকে রাজা মুখার্জি জানালেন এখানে পুরুষ, মহিলা এবং ছোটদের সবরকম জুতো ছাড়াও প্রসাধনী সামগ্রী ও পুরুষদের অন্তর্বাস, গেঞ্জি, ট্র্যাকস্যুট, ফ্যামিলি ব্যাগ এছাড়াও অনেক আকর্ষণীয় জিনিস থাকছে।
সামনেই বাঙালির শারদ উৎসব।



আর সেই উপলক্ষে আজ চৌরঙ্গী রোডের সামনে দু হাজার স্কোয়ার ফুটের নতুন টাইটাস ফুটওয়্যার এর উদ্বোধন হয়ে গেলো । আজ এই শোরুমের উদ্বোধন করেন বিশিষ্ট সুন্দরী অপ্সরা গুহঠাকুরতা – মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ ২০১৮ এবং ২০১৯ মিসেস ইউনিভার্স পশ্চিমবঙ্গ। রাজা বাবু আরো জানালেন এখানে টাইটাস ব্র্যান্ড এর যেমন নতুন জুতো থাকছে, তেমনই থাকছে বিভিন্ন ধরনের লেডিজ ব্যাগ ও বিভিন্ন ধরনের সেন্ট, পারফিউম, আতর ও বডি স্প্রে।
জুতোর দাম থাকছে 549 টাকা থেকে শুরু, আতর শুরু 99 টাকা থেকে ব্যাগ শুরু 1500 টাকা থেকে। সামনেই পুজো। তাই স্পেশাল ডিসকাউন্ট থাকছে। সাথে থাকছে নানা উপহার। কলকাতায় এদের চারটে এবং সারা বাংলায় বাইসটা শাখা আছে। সব মিলিয়ে নানা উপহার দেবার মতন সুন্দর সজ্জিত এই টাইটাস প্রিমিয়ার এর নতুন শোরুম সকলের মন ভরাবে।
📸 রাজিব মুখোপাধ্যায়





















