Sunday, October 25, 2026
WA
Home Bangla সমাজকল্যাণে নবচেতনা – এক দৃপ্ত পদক্ষেপ নতুন সমাজ গড়ার লক্ষ্যে

সমাজকল্যাণে নবচেতনা – এক দৃপ্ত পদক্ষেপ নতুন সমাজ গড়ার লক্ষ্যে

0
1655
Naba Chetana - Nadia Meeting
Naba Chetana - Nadia Meeting

সমাজকল্যাণে নবচেতনা

সংবাদদাতা, নদীয়া: নদীয়া জেলার কল্যাণীর ঋতিক সদনে সামাজিক সংগঠন “নবচেতনা”র প্রথম জেলা মিটিং হয়ে গেল শনিবার। এদিন “নবচেতনা” গ্রুপের নদীয়া জেলা কমিটি গঠোন করা হয়। জেলার মানুষের উৎসব ছিল চোখে দেখার মতো। নদীয়া জেলার থানার পড়া গ্রামের দুস্থ ও মেধাবী প্রতিবন্ধী ছাত্র ওসানাই শেখ। যার দুচোখই অন্ধ। পিতা মাতাহীন ওসানাই শেখ এখন একাদশ শ্রেণিতে পড়ছে। তার থাকা খাওয়া সহ ও লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিল “নবচেতনা” নামক এই অরাজনৈতিক সংস্থা। তাঁকে এদিন নগদ ৫ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয় নবচেতনার পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন ড. হুমায়ুন কবীর, নবচেতনার আহ্বায়ক ফারুক আহমেদ, সাহিত্যিক আবদুর রউফ, ড. আনিসুর রহমান খোদাবক্স, ড. আবুল হোসেন বিশ্বাস, অধ্যাপক মফিকুল ইসলাম, ফারুক ইসলাম প্রমুখ। ড. হুমায়ুন কবীর এই দুস্থ ও মেধাবী প্রতিবন্ধী ছাত্র ওসানাই শেখের হাতে ফুলের স্তবক ও নগদ ৫ হাজার টাকা তুলে দিলেন। এদিন “নবচেতনা” পক্ষ থেকে স্কলারশিপ দেওয়ায় দুস্থ ও মেধাবী প্রতিবন্ধী ছাত্র ওসানাই শেখ নতুন ভাবে আলোর দিশা পেলো। আগামীতে এমন বহু দুস্থ ও মেধাবী ওসানাই শেখদের পাশে সাহায্য নিয়ে পাশে দাঁড়াবে “নবচেতনা” সমাজসেবী সংগঠন। এদিন সুস্থ সমাজ গঠনে দেশ নাগরিকদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন দক্ষ প্রশাসক ও পরিচালক ড. হুমায়ুন কবীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights