Sunday, October 25, 2026
WA
Home Bangla পশ্চিমবঙ্গ সরকার এক বছরের জন্য তামাক বা নিকোটিনযুক্ত গুটখা ও পান মশালা...

পশ্চিমবঙ্গ সরকার এক বছরের জন্য তামাক বা নিকোটিনযুক্ত গুটখা ও পান মশালা নিষিদ্ধ করল।

0
2973
Pan Masala and Gutka banned in West Bengal
Pan Masala and Gutka banned in West Bengal

পশ্চিমবঙ্গ সরকার এক বছরের জন্য তামাক বা নিকোটিনযুক্ত গুটখা ও পান মশালা নিষিদ্ধ করল।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ একটি   বিজ্ঞপ্তিতে ঘোষণা  করেছে যে, পশ্চিমবঙ্গে   ৭ই নভেম্বর ২০১৯ থেকে  এক বছরের জন্য তামাক বা নিকোটিনযুক্ত গুটকা এবং পান  মশালাকে নিষিদ্ধ করা হবে ।

জনস্বাস্থ্যের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এই বছরের ২৫এ অক্টোবর, একটি   বিজ্ঞপ্তিতে    ঘোষণা করেছিল যে, ৭ই নভেম্বর ২০১৯ থেকে  এক বছরের জন্য,  তামাক  অথবা  নিকোটিনযুক্ত গুটকা এবং পান মশালার উৎপাদন , সংরক্ষণ, বিতরণ  এবং বিক্রয় নিষিদ্ধ করা হবে ।

এটা  উল্লেখ করা যেতে পারে  যে,  রাজস্থানএ গান্ধী জয়ন্তীতে,  এই বছর  তামাক, নিকোটিন, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং খনিজ তেলযুক্ত পান মশালাকে নিষিদ্ধ করেছে । একইভাবে, জাতীয় তামাক  পরীক্ষাগারে এই ব্র্যান্ডগুলিতে ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে বলে উল্লেখ করার পরে, বিহারেও  ১৫ টি  ব্র্যান্ডের পান মশালার উৎপাদন, সঞ্চয়, পরিবহন এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে ।  একইভাবে উত্তরাখণ্ড সরকারও গত মাসে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা ও পান মশলা নিষিদ্ধ করেছে।

জিএটিএস -২ এর তথ্য অনুযায়ী , পশ্চিমবঙ্গে ২০.১% মানুষ ধোঁয়ামুক্ত তামাক ব্যবহার করেন যার মধ্যে ২২.৮% পুরুষ এবং  ১৭.২% মহিলা রয়েছে।

ডা:সৌরভ দত্ত, ক্যান্সার সার্জন নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল, হাওড়া, বলেছেন, “সরকারের এটি একটি  দুর্দান্ত পদক্ষেপ, তবে কেবলমাত্র বিজ্ঞপ্তিই যথেষ্ট নয়, আমরা এর যথাযথ  রূপায়ন চাইছি ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights