অক্ষয় স্মৃতির ১৫০ বছর – কলকাতার রঙের জাদুগর অক্ষয় কুমার লাহা
দেশ তখন লড়ছে স্বাধীনতার লড়াই আর এক বাঙালীর সংস্থা লড়ছে কালজয়ী হয়ে ওঠার প্রচেষ্টায়। অক্ষয় কুমার লাহা কলকাতার রঙিন মানচিত্রের এক উজ্জ্বল নাম । শুধু মাত্র এক রঙের দোকান নয় এক টুকরো রঙিন বাঙালিয়ানা ।
আজ ১৫০ বছর পার করেও সমান উজ্জ্বল আর সেই বিরল মুহূর্তকে সাক্ষী সংস্থার ১০জন কর্মীকে বিশেষ সম্মান প্রদান করলেন সংস্থার কর্ণধার শুভময় লাহা ও দেবায়ন লাহা । মেয়র পরিষদ দেবাশীষ কুমার ও অনন্যাও বিশিষ্ট জনের উপস্থিতিতে এক উজ্জ্বল সন্ধ্যার সাক্ষী থাকলো কলকাতা প্রেস ক্লাব ।

















