অভিজিৎ পাল, কলকাতা,২৩ জুলাই ২০২০
“পলক করেছে চুক্তি গভীর মাস্কারায়
আমি পেতে চাই না মুক্তি বাঁধন আস্কারায়… “
চেনা স্রোত মিশে যেতে চায় ধুলো বালি ঘরদোর ছেড়ে তবু’ও অভ্যেস পালানোর স্বীকারোক্তি আছে গোপনের…
“সংগোপনে”র গান তৈরী করেছেন তন্ময় সরকার.. লিরিক্স ও কম্পোজিশন সমকালীন ও যথাযত… পরিভাষা ও ভালোবাসার দিন দুপুরের কানামাছির গল্প জড়িয়ে আছে এই গানের পরতে পরতে..
যদিও “শ্যাডোওস ” রক বাংলা ব্যান্ডের ফ্রন্ট ম্যান তন্ময়.. তিনিই ব্যান্ডের লিডভোকালিস্ট ও কম্পোজার…
তন্ময়ের এটাই প্রথম সোলো সিঙ্গেলস…
বাংলা গানের একটা অদ্ভূত মিষ্টি পোড়ামাটির গন্ধ আছে.. তাই জন্যই হয়তো বাংলাভাষা এতো মিষ্টিভাষা…
গানের লিংক দেয়া রইলো…
















