Sunday, October 25, 2026
WA
Home Bangla বিএসএফ-এর মানব পাচার বিরোধী ইউনিট (AHTU) স্কুল ছাত্রীদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন...

বিএসএফ-এর মানব পাচার বিরোধী ইউনিট (AHTU) স্কুল ছাত্রীদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে

0
517

(জেলা-উত্তর ২৪ পরগনা ও নদীয়া)
২৮ এপ্রিল ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিভিন্ন ব্যাটালিয়নের মানব পাচার প্রতিরোধ ইউনিট (AHTU) স্কুল ছাত্রীদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।

হাকিমপুর, ১১২ ব্যাটালিয়নের মানব পাচার প্রতিরোধ ইউনিট সীমান্ত এলাকার বাল্টি উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে, বিএসএফ জওয়ানরা মানব পাচার, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন এবং লিঙ্গ বৈষম্য ইত্যাদির মতো প্রধান বিষয় সম্পর্কে স্কুলছাত্রীদের বিস্তারিত তথ্য দেয়। বিদ্যালয়ের শতাধিক ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।

আরেকটি কর্মসূচিতে, ৮২ ব্যাটালিয়ন এবং ৫৪ ব্যাটালিয়নের মানব পাচার প্রতিরোধ ইউনিট চাইল্ড লাইন এনজিওর সাথে সীমা চৌকি গোঙরায় এলাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে, যাতে ১৪২ জন ছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

গ্রামবাসীরা বিএসএফ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক কর্মসূচীর প্রশংসা করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএসএফকে ভবিষ্যতে সময়ে সময়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান যাতে তাদের মেয়েরা আরও নিরাপদ ও সচেতন হতে পারে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, মানব পাচার ও শিশু অপরাধ প্রতিরোধে বিএসএফ বিভিন্ন এনজিওর সহযোগিতায় সময়ে সময়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে যাতে শিশু অপরাধ ও মানব পাচারের মতো অপরাধকে গোড়া থেকে নির্মূল করা যায়।

বিএসএফ-এর মানব পাচার বিরোধী ইউনিট (AHTU) স্কুল ছাত্রীদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে
বিএসএফ-এর মানব পাচার বিরোধী ইউনিট (AHTU) স্কুল ছাত্রীদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights