Sunday, October 25, 2026
WA
Home Bangla পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

0
1879
Victoria Memorial - Kolkata Photo By Suman Munshi
Victoria Memorial - Kolkata Photo By Suman Munshi

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে কলকাতা গেট। এই গেট নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক করা হবে। এখন শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে।

৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

কলকাতা গেটের উচ্চতা ৫৫ মিটার। সত্তর টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। লিফটে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে একটি রেস্তোরাঁ হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন।

এই টানেলে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ছবি থাকবে। টানেলের বাইরের দিকটি আলো দিয়ে সাজানো হবে। এখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

এই গেট নির্মাণের পর কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights