Wednesday, September 16, 2026
WA
Home Bangla তিলোত্তমা কলকাতা – দিল্লি,মুম্বাই কে পিছনে ফেলে দেশের সেরা মেট্রো শহর কলকাতা

তিলোত্তমা কলকাতা – দিল্লি,মুম্বাই কে পিছনে ফেলে দেশের সেরা মেট্রো শহর কলকাতা

0
4099
Howrah Bridge - An Evening on Ganga
Howrah Bridge - An Evening on Ganga

দেশের সেরা মেট্রো শহর কলকাতা: রিপোর্ট

বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কলকাতা।

বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে আমাদের গর্বের শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আর্বান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।

সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (per capita capital expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কলকাতাতে।

ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।

সম্মিক্ষায় উল্লেখ করা হয়েছে কলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights