Monday, September 28, 2026
WA
Home Bangla জয় বাংলা ,জয় ‘‌স্মার্ট ফিশ’‌ অ্যাপ – বাংলা নববর্ষে বাঙালির পাতে নতুন...

জয় বাংলা ,জয় ‘‌স্মার্ট ফিশ’‌ অ্যাপ – বাংলা নববর্ষে বাঙালির পাতে নতুন অ্যাপে জ্যান্ত কাঁকড়া আর মাছের নানা পদ

0
3074
Fish Market - Bengal
Fish Market - Bengal

বাংলা নববর্ষে বাঙালির পাতে নতুন অ্যাপে জ্যান্ত কাঁকড়া

সবুজ দ্বীপের রাজা সিনেমা মনে আছে? সন্তু বিশাল এক কাঁকড়া রুমালে করে তুলেছিল ,অনেকেই দিঘা বা পুরী ঘুরতে গিয়ে জ্যান্ত কাঁকড়া ধরেন বা কেনেন |এবার জ্যান্ত কাঁকড়া আপনার হাতের মুঠোয় তাও আবার মোবাইলের মাধ্যমে |

বাংলা নতুন বছরে বাঙালিদের পাতে পড়তে চলেছে কাঁকড়া। সেইসঙ্গে অর্ডার দিলেই চলে আসবে রান্না করা মাছের নানারকম পদ। সৌজন্যে রাজ্যের মত্স্য উন্নয়ন নিগম এবং তাদের তৈরি ‘‌স্মার্ট ফিশ’‌ অ্যাপ। তবে কাঁকড়া কিন্তু জ্যান্ত অবস্থায় ডেলিভারি করা হবে। অ্যাপের মাধ্যমে অর্ডার দিলেই পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়।

চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ‌স্মার্ট ফিশ নামে একটি অ্যাপ চালু করেছে রাজ্য মত্স্য উন্নয়ন নিগম। বাজারে চালু যে মাছগুলি আছে যেমন রুই, কাতলা, চিংড়ি, পাবদা–সহ নানারকম মাছ এই অ্যাপটির মাধ্যমে অর্ডার দিলে তা একেবারে ‘‌ড্রেসড’ বা ‘‌রেডি টু কুক’‌‌ অবস্থায় পৌঁছে যাচ্ছে খরিদ্দারদের কাছে। বিষয়টি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে বলে জানিয়েছেন নিগম কর্তারা। ক্রমবর্ধমান এই চাহিদা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় কাঁকড়া চালু করার। সেইসঙ্গে রান্না করা মাছের নানারকম পদ।

অ্যাপের নাম ‘স্মার্ট ফিশ’‌। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। অর্ডার দিলে ৩ ঘণ্টায় মিলবে। অর্ডার দেওয়া যাবে রোজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কাঁকড়াগুলির ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম হবে। দাম কেজি প্রতি প্রায় ৫০০ টাকা। আপাতত শুধুই সামুদ্রিক কাঁকড়া পাওয়া যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights