Monday, October 26, 2026
WA
Home Bangla বাংলায় নতুন সমীকরণের ইঙ্গিত – মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ও পীরজাদা ত্বহা সিদ্দীকি...

বাংলায় নতুন সমীকরণের ইঙ্গিত – মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ও পীরজাদা ত্বহা সিদ্দীকি বাংলার কল্যাণে বৈঠক করলেন

0
2985
Siddiqulla Choudhury & Twaha Siddique
Siddiqulla Choudhury & Twaha Siddique

মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ও পীরজাদা ত্বহা সিদ্দীকি বাংলার কল্যাণে বৈঠক করলেন

ফারুক আহমেদ

এই প্রথম বাংলার জনপ্রিয় দুই মুসলিম ধর্মীয় গুরু এক সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার কল্যাণে কাজ করতে এগিয়ে এলেন। কোলাঘাটে একটি হোটেলে তাঁদের সৌজন্য সাক্ষাত হল। পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের গ্রন্থগগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী তথা মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ও ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দীকির এই বৈঠক নিয়ে গোটা রাজ্যে তুমুল আলোচনা হচ্ছে। কারণ এর আগে কখনও দুজের মধ্যে এমন বৈঠক হয়েছে কি কেউ বলতে পারছেন না।
বাগনানের মাদ্রাসা কাসেমুল উলুমে একটি সম্প্রীতি সভায় যাওয়ার পথে দুজনের সঙ্গে এই সাক্ষাৎ হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের গ্রন্থগগার ও জনশিক্ষা দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, “রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তিকে কীভাবে প্রতিহত করা যায় সেই বিষয়ে নিয়ে মূলত অালোচনা করেছি। ধর্মনিরপেক্ষতা পশ্চিম বাংলার চিরাচরিত ঐতহ্য একে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। ধর্মনিরপেক্ষ মানুষদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব। পশ্চিম বাংলা ও ভারতে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে ধর্মনিরপেক্ষ শক্তিকেই এগিয়ে আসতে হবে।”
তিনি আরও জানান, পীরজাদা ত্বহা সিদ্দীকি আমাদেরকে ফুরফুরা শরিফে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলকোর্টের মানুষের জন্য জনপরিসেবা চালিয়ে যাওয়ার কথাও তিনি বললেন। ফুরফুরা শরিফ ও কলকাতাতে আমরা খুব শিঘ্র আবার এক সঙ্গে বৈঠকে বসব।”
দুজনের মধ্যে আলোচনাতে সাংখ্যালঘুদের নিরাপত্তা ও সরকারি সুযোগ সুবিধা ও বঞ্চনার প্রতিকার কিভাবে করা হবে সে কথাও উঠে এসেছে বলে জানা গেল। প্রসঙ্গক্রমে মঙ্গলকোর্টে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর অনুগামীদের জন্য ৩৪ জন প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি না রাখার কথাও উঠে এলো আলোচনায়। আগামী দিনে রাজ্যের সর্বশ্রেণী মানুষের কল্যাণে বিভেদকামী শক্তিকে রুখে দিতে সকল ধর্মনিরপেক্ষ মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য তৈরি হতে হবে। এই বিশষ নিয়ে আলোচনা করলেন দুজনে। এই বৈঠক ও আলোচনার ফলে বাংলার মানুষের কল্যাণ হবে বলে মনে করলেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। রাজনৈতিক নেতারা বলছেন, আগামীতে নতুন মাত্রা পাবে এই দুই ধর্মীয় গুরু একজোট হলে।
সিদ্দিকুল্লা চৌধুরী জানালেন, পীরজাদা ত্বহা সিদ্দীকি বলেছেন “আপনি যে জায়গায় আছেন ওটা খুব শক্ত জায়গা। আপনি দক্ষতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করছেন। আমরা সব খবর রাখছি। আপনি আরও কাজ করুন মোঙ্গলকোর্টের মানুষের জন্য। আমরা আপনার পাশে আছি। সাম্প্রদায়িক শক্তিকে রুখতেই হবে এই বাংলার কল্যাণে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights