Tuesday, September 29, 2026
WA
Home Bangla মুজিবর রহমান পরিচালিত তথ্যচিত্র “নজরুল – জীবন পরিক্রমা” – দীর্ঘ চার বছর...

মুজিবর রহমান পরিচালিত তথ্যচিত্র “নজরুল – জীবন পরিক্রমা” – দীর্ঘ চার বছর ধরে গবেষণা ও নির্মানের ফসল

0
2746
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam

“নজরুল – জীবন পরিক্রমা” মুজিবর রহমান পরিচালিত তথ্যচিত্রটি দীর্ঘ চার বছর ধরে গবেষণা ও নির্মান করেছেন

নিজস্ব প্রতিবেদক

২৭ মে ২০১৮ রবিবার, বেঙ্গল এসোসিয়েশন আয়োজিত মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী সন্ধ্যা ৭ টার সময়।

কাজী নজরুল ইসলামের জীবন শুধুমাত্র কবিতা ও গান রচনার মধ্যেই সীমাবদ্ধ ছিলনা তাঁর
জীবন ছিল তৎকালীন সংঘাতময় সময়ে অনন্য মানব চেতনার কাব্য। সঙ্গীতকার ও গীতিকার হিসেবে তিনি ছিলেন বিস্ময়। তার রচিত গানের সংখ্যা প্রায় চার হাজার। তিনি ১৮ টি রাগ ও ১১ টি তালের সৃষ্টি করেছেন। এ সবই উপজীব্য হবে এই তথ্যচিত্রে। সেই সময়কে অনুভব করার জন্য সেই অজানা তথ্যকে জানার ও জানাবার জন্য বেঙ্গল অ্যাসোসিয়েশন কবির জীবননির্ভর চলচ্চিত্র প্রদর্শনের এক অভিনব আয়োজন করেছে।

চলচ্চিত্রটির নাম – “নজরুল – জীবন পরিক্রমা”।

এই সিনেমাটিতে নজরুলের জীবনের অজানা তথ্যসমৃদ্ধ অনেক কথা জানা যাবে।

পরিচালক মুজিবর রহমান এই তথ্যচিত্রটি দীর্ঘ চার বছর ধরে গবেষণা ও নির্মান করেছেন। ইতিমধ্যে দেশ ও বিদেশে উচ্চ প্রশংসিত এই তথ্যচিত্রটি।

এই তথ্যচিত্রে ভাষ্যপাঠ করেছেন টিভি ও দূরদর্শন খ্যাত দেবাশিস বসু , সৌমিত্র চট্টোপাধ্যয়, দীপঙ্কর দে, অভিনয়ে আছেন শান্তিলাল মুখার্জি, সৌগত বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সমুদ্র মিত্র ও জর্জ বেকার। এছাড়া দুই বাংলার বিশিষ্ট নজরুল গবেষকের মতামত নেওয়া হয়েছে।
তপন সেনগুপ্ত জানিয়েন সকলে আমন্ত্রিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights