Tuesday, September 29, 2026
WA
Home Bangla প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক আবদুর রাউফ প্রসঙ্গে কিছু কথায় তাঁর আত্মজীবনী লেখার...

প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক আবদুর রাউফ প্রসঙ্গে কিছু কথায় তাঁর আত্মজীবনী লেখার অনুরোধ

0
2200
Bhasha Shaid Mancha - Kolkata
Bhasha Shaid Mancha - Kolkata

প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক আবদুর রাউফ প্রসঙ্গে কিছু কথায় তাঁর আত্মজীবনী লেখার অনুরোধ

একরামূল হক শেখ

তখন মাত্র দু-একবার কলেজ স্ট্রীট এসেছি। ‘প্রমা’ প্রকাশনী থেকে সংগ্রহ করি ‘স্বাধীনতা-উত্তরপর্বে পশ্চিমবঙ্গের মুসলমান’। পড়ে ফেলি এক নিঃশ্বাসে… এবং আবেগময় মুগ্ধতার এক বড় চিঠি লিখি লেখকের ঠিকানায়। বিস্ময়ের কথা লেখকের প্রত্যুত্তরও আসে। এখনও স্মরণে আছে, তিনি খুবই খুশি হয়েছিলেন এবং আনুরোধ করেছিলেন চিঠি একটু ছোট করে লিখতে। তাঁর পত্রের প্যাডটি ছিল ‘চতুরঙ্গ’ পত্রিকার। জানলাম হুমায়ূন কবির ও আতাউর রহমান প্রতিষ্ঠিত ওই পত্রিকার সম্পাদক তিনি। সেই থেকে চতুরঙ্গের সঙ্গে আমার সখ্যতা ও ভালোবাসা। এবং নিজের দেখার ক্ষুদ্রতাকে স্বীকার করেও বলতে আগ্রহি আমার পড়া বাংলার অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা এটি।

পরে আমি যখন সুরাটে থাকতে শুরু করি সেখানেও পৌঁছে যেত চতুরঙ্গ। বাবরি মসজিদের ধ্বংশ পরবর্তী সুরাটের ভয়ংকর দাঙ্গার সময় চতুরঙ্গ দপ্তর থেকে চিঠি লিখে আমার সুস্থতার খবরও নিয়েছিলেন শ্রী মেঘ মুখোপাধ্যায়।কলকাতায় ফিরে এলে ‘সাহিত্যসঙ্গে চতুরঙ্গ’ নামে এক নিবন্ধ ‘নতুন গতি’ পত্রিকায় লিখি। সম্পাদকের সঙ্গে পত্রিকা দপ্তরে দেখা হয় এবং সেখান থেকে তাঁর বাসায় যাতায়াত শুরু। এবং একটু কম হলেও এখনও সেই সম্পর্ক চলমান।

Abdur Rauf
Abdur Rauf

আরেকটা কথা না বললে নয়। তিনি তখন নতুন প্রকাশিত ‘সকালবেলা’ পত্রিকায় কর্মরত। একদিন ফোন করে ফিচার লেখার জন্য বললেন। মোট চারটে লেখা লিখেছিলাম। এবং কোনও দৈনিক পত্রিকায় সেটি আমার প্রথম লেখা। লেখার সাম্মানিকও পেয়েছিলাম, যা আমার আব্বার হাতে তুলে দিয়ে বলেছিলামঃ কোথাও লিখে প্রথম এই টাকা পেয়েছি। এবং এর একমাত্র প্রাপক আব্বা তুমিই…।

আনন্দবাজার হোক বা প্রতিদিন যেখানেই তিনি লিখেছেন সংগ্রহ করে পড়েছি এবং পড়ছি এখনও…। সঙ্গে সংগ্রহ করেছি তাঁর রচিত গ্রন্থ–মুক্তমনের সংকট, বহুমাত্রিক নজরুল(বিশ্ববঙ্গীয় প্রকাশন), ভারতের বাংলা ভাষী মুসলমান(বিশ্ববঙ্গীয় প্রকাশন), গণতন্ত্র ও সংখ্যালঘু সমস্যা প্রভৃতি। এক অনুজ পাঠক হিসেবে একথা বলতে আমার দ্বিধা নেই যে, তাঁর ক্ষুরধার যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা থেকে শিখেছি অনেক এবং এখনও নিচ্ছি অবিরাম। তিনি হলেন প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক আবদুর রাউফ।

ভালো থাকুন, খুউউব খুউউব। শ্রদ্ধা, অনুরাগ ও সালাম জানবেন। শুধু আমার নয় আমাদের অনেকরই ইচ্ছা আপনার যাপিত জীবন ও কর্মদর্শন সমন্বিত এক আত্মজীবনী পড়ার। আজকের শুভদিনে আমাদের যৌথ বিনীত স্বর ও প্রত্যাশা এটাই…।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights