Tuesday, September 29, 2026
WA
Home Bangla দুঃস্থদের ঈদ সামগ্রী প্রদান ও ইফতার মজলিশের আয়োজন করল আল আমান ওয়েলফেয়ার...

দুঃস্থদের ঈদ সামগ্রী প্রদান ও ইফতার মজলিশের আয়োজন করল আল আমান ওয়েলফেয়ার ট্রাস্ট

0
2077
Iftar
Iftar

দুঃস্থদের ঈদ সামগ্রী প্রদান ও ইফতার মজলিশের আয়োজন করল আল আমান ওয়েলফেয়ার ট্রাস্ট

ফারুক আহমেদ

বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া গ্রামে নারায়ণপুরে গড়ে উঠেছে আল আমান ওয়েলফেয়ার ট্রাস্ট। মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে আল আমান ওয়েলফেয়ার ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মজলিস ও গরিবদের ঈদ সামগ্রী তুলে দেওয়ার মহত কাজ৷ ট্রাস্টের সকল সদস্য সহ স্থানীয় নারায়নপুর এনায়েতপাড়া জামে মসজিদের সকল রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে আবদুর রউফের ট্রাস্ট।

এলাকার দুঃস্থ অসহায়দের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়৷ প্রায় শতাধিক মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় ট্রাস্টের পক্ষ থেকে। এই আয়োজন সফল করতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষক হাফিয আবদুর রউফ, সভাপতি মাওলানা বজলুর রহমান, মাওলানা শরিফুল ইসলাম, শিক্ষক আবু সাঈদ প্রমুখ৷ সমগ্রভাবে এই মহত অনুষ্ঠান পরিচালনা করেন আল আমান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আব্দুর রাউফ।

তিনি বলেন “সমাজের বহু মানুষ এমন রয়েছে যারা ঈদের দিনে নুন্যতম সিমাই লাচ্চা দিয়ে ঈদের আনন্দ উপভোগ করবে এমন পরিস্থিতি তাদের নেই৷ সেই জন্য সকলের সাথে তারাও যেন আনন্দ করতে পারে এটা তারই একটা ক্ষুদ্র প্রয়াস৷ আগামীতে আরো বেশি মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়ার পরিপল্পনা ট্রাস্ট গ্রহন করবে৷” এই মহত কাজে বাংলার সফল নাগরিকরা বেশি বেশি করে এগিয়ে আসুক। কল্যাণকর কাজে হাত বাড়িয়ে সমাজকে আলোকিত করতে উদ্যোগ নিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights