Monday, September 21, 2026
WA
Home Bangla সুন্দরবন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা ও ক্রেডাই বেঙ্গলের মানবিক প্রচেষ্টা – সুন্দরবন...

সুন্দরবন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা ও ক্রেডাই বেঙ্গলের মানবিক প্রচেষ্টা – সুন্দরবন অঞ্চলে ৫০০০ নারকেল গাছ নিয়ে সামাজিক বনসৃজন ও কর্মসংস্থানের উদ্দ্যোগ

0
4026
Credai Bengal CSR Event 5
Credai Bengal CSR Event 5

সুন্দরবন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা ও ক্রেডাই বেঙ্গলের মানবিক প্রচেষ্টা – সুন্দরবন অঞ্চলে ৫০০০ নারকেল গাছ নিয়ে সামাজিক বনসৃজন ও কর্মসংস্থানের উদ্দ্যোগ| 

সকাল সকাল গাড়ি ছুটল কলকাতা ক্রেডাই বেঙ্গলের অফিস থেকে সুন্দরবনের পথে | ইরিগেশন বাংলোতে মধ্যান্ন ভোজের বিরতি | সয়ং সুন্দরবন বিষয়ক মন্ত্রী ও এলাকার জননেতা  মন্টুরাম পাখিরা মহাশয় সকলকে সাদর আন্তরিক অপ্প্যায়্ন করলেন সাথে ক্রেডাই বেঙ্গলের প্রেসিডেন্ট নন্দু বেলানি সাহেব ও তাঁর সহযোগীরা |

এবার গন্তব্য গবিন্দরামপুর অশ্বিনীকুমার উচ্চবিদ্যালয়| সামাজিক বনসৃজনের মাধ্যমে কর্মসংস্থানের এই উত্সব কে আরো প্রাসঙ্গিক করে তুলল স্থানীয় মানুষের জনসমুদ্র |

অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী ও নন্দু বেলানী দুজনই গাছের প্রয়োজন এবং কর্মসংস্থান এই দুই কে মিলিয়ে নিয়ে এগোনোর কথা বললেন | অনুষ্ঠান আরো জমজমাট হয়ে উঠলো ক্ষুদে বন্ধুদের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে | গ্রামাঞ্চলের প্রতিভার সাক্ষর পেল কোলকাতার অতিথিরা | সেক্রেটারি বিনোদ কুমার সহ পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তর,পুলিশ ও লোকাল সুন্দরবন উন্নয়ন বিভাগের আধিকারিকরা | 

সি এস আর দায়বদ্ধতাকে প্রকৃত সামাজিক প্রয়োজনে, এই ভাবে পরিবেশকে সাথে নিয়ে এগিয়ে চলার এ এক অভিনব প্রয়াস | এক হাজার পরিবার কে ৫টি করে উন্নত মানের নারকোল গাছ দেয়া হলো এই অনুষ্ঠানে |

দিনের শেষে মন্টুরাম পাখিরা ও বেলানী সাহেবরা যখন ফিরছেন জনতা তখন তাদের ঘিরে ভিড় করে রয়েছে | চোঁখে মুখে সকলের তৃপ্তির আনন্দ | একজন কে জিজ্ঞাসা করলাম রাস্তা অনেক ভালো হয়েছে কি বলেন উত্তরে বললেন “এই বৃষ্টির দিনে এক হাঁটু কাদা হত আজ পাঁকা রাস্তা আছে,উন্নয়ন মুখের কথা নয় চোঁখে দেখুন নিজে, দশ বছর আগেও এসব ছিলনা ” |

ধন্যবাদ বাংলার সরকারকে ও ক্রেডাই বেঙ্গলের মত সংস্থাকে মানুষের কল্যানে এগিয়ে আসার জন্য |

 

প্রতিবেদন – অন্তরা ত্রিপাঠী 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights