পুরো পুজোটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি সভাপতি শ্রী প্রদীপ ঘোষ। প্রতিবারই কোনো না কোনো চমক থাকে, সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক এবারের পুজোর থিমে |
এবারও বাতিক্রম নয় সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক এবারের পুজোর থিম | ৪০ কোটি টাকার রুপোর রথ যার উচ্চতা প্রায় 60 ফুট মানে 6 তলা বাড়ির সমান,ব্যাসার্ধ 40 X 40 1600 স্কোয়ার ফুট।
এই পুরোর রথটাই তৈরি হবে রুপো দিয়ে,এতে রুপো লাগবে প্রায় 10 টন,যার আনুমানিক বাজারমূল্য প্রায় 40 কোটি টাকা। তবে নিজের পুজো মনে করে রূপ খুলে বাড়ি নেয়ার বুদ্ধি করবেন না নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা থাকবে | অতএব সাধু সাবধান |
এই রুপো দিয়ে এবং তার আলংকারিক সাজসজ্জায় সাথে থাকছেন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস।
এই রথ ও তার পরিকল্পনা এবং বাস্তব রূপ দিচ্ছেন শিল্পী দীপক ঘোষ। প্যান্ডেলটা তৈরি করবে মডার্ণ ডেকোরেটর।প্রতিমাশিল্পী শ্রী মিন্টু পাল পাল।
আজ প্রেস ক্লাবে থিম উন্মোচনে এটা বোঝা গেল এবারের পুজোয় লেবু তালা নিশ্চিত এক দর্শক আকর্ষনের জায়গা |
ছবি : ইন্দ্রজিত মিত্র















