Friday, September 25, 2026
WA
Home Bangla এফটিআইআই-এর নতুন পাঠক্রম চলচ্চিত্র সমালোচনা এবং পর্যালোচনা

এফটিআইআই-এর নতুন পাঠক্রম চলচ্চিত্র সমালোচনা এবং পর্যালোচনা

0
1272
FTII Pune
FTII Pune

এফটিআইআই-এর নতুন পাঠক্রম চলচ্চিত্র সমালোচনা এবং পর্যালোচনা

By PIB Kolkata

কলকাতা, ১০ এপ্রিল ২০১৯

পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া- এফটিআইআই চলচ্চিত্র সমালোচনা এবং পর্যালোচনা বিষয়ক একটি নতুন পাঠক্রম চালু করেছে।

দিল্লীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-র সহযোগিতায় দিল্লীতে ২০ দিনের এই পাঠক্রম শুরু হবে আগামী ২৮শে মে। চলবে আগামী ১৯শে জুন পর্যন্ত। এফটিআইআই দেশজুড়ে ৩৭টি শহরে চলচ্চিত্রের ওপর ১৩৫টি এ ধরণের সংক্ষিপ্ত পাঠক্রম চালু করছে। দেশে চলচ্চিত্র এবং টেলিভিশন ক্ষেত্রের জন্য দক্ষ ব্যক্তিত্ব তৈরির এই প্রয়াসের নাম স্কিফট- স্কিলিং ইন্ডিয়া ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন। আশা করা হচ্ছে ৫৮০০-রও বেশি পড়ুয়া এই কোর্সগুলিতে অংশগ্রহণ করবেন। যে কেউ এই পাঠক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এরজন্য বয়সের কোনও উর্দ্ধসীমা নেই। এই কোর্সে যোগদানের জন্য দরখাস্ত পাঠানোর শেষ তারিখ আগামী ২২শে এপ্রিল। দিল্লীর বাইরে থেকে যাঁরা এই কোর্সে যোগ দেবেন, তাঁদের মধ্যে নির্বাচিত কয়েকজনের থাকার ব্যবস্হা করা হবে।

এফটিআইআই-এর নির্দেশক ভূপেন্দ্র কাইন্থোলা এই কোর্সের বিষয়ে জানিয়েছেন অনেকদিন ধরেই দেশে এই ধরণের পাঠক্রমের দাবি চলচ্চিত্র সমালোচক, পর্যালোচনাকারী, গবেষক, বোদ্ধা এবং ব্লগাররা জানিয়ে আসছিলেন। চলচ্চিত্রে উৎসাহীদের কথা ভেবেই এই পাঠক্রম তৈরি করা হয়েছে। শ্রী কাইন্থোলা জানান, যে কোন ব্যক্তি চলচ্চিত্রের পর্যালোচনা করতে পারেন না। একটি ফিল্মের বিষয়ে যথাযথ ধারণা না থাকলে কারুর পক্ষে একাজ করা সম্ভব নয়।

এফটিআইআই থেকে ২০০০ সালে চলচ্চিত্র নির্মাণের ওপর কোর্স করেছেন রাজুলা শাহ্। বর্তমানে প্রযোজক, নির্দেশক শ্রীমতি শাহ্ এই পাঠক্রমের নির্দেশক। তিনি জানান, এই কোর্স করে যাঁরা চলচ্চিত্র দেখবেন, তাঁরা সেগুলি সচেতনভাবে বিশ্লেষন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights