Sunday, October 25, 2026
WA
Home Bangla তৃতীয় পর্যায়ে আগামীকাল পশ্চিমবঙ্গের ৫টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে

তৃতীয় পর্যায়ে আগামীকাল পশ্চিমবঙ্গের ৫টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে

0
1303
Election Commission of India clarifies Credibility of Electronic Voting Machines
Election Commission of India clarifies Credibility of Electronic Voting Machines

তৃতীয় পর্যায়ে আগামীকাল পশ্চিমবঙ্গের ৫টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে 

By PIB Kolkata

কলকাতা, ২২ এপ্রিল, ২০১৯

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে আগামীকাল (২৩ এপ্রিল, ২০১৯) পশ্চিমবঙ্গের ৫টি লোকসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ করা হবে। এগুলি হ’ল – বালুরঘাট, মালদহ-উত্তর, মালদহ-দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই পর্যায়ে ৫টি লোকসভা কেন্দ্রে মোট ৮০ লক্ষ ২৩ হাজার ৬৩৪ জন ভোটদাতা তাঁদের মতাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪১ লক্ষ ৬ হাজার ১০ জন পুরুষ ভোটদাতা এবং ৩৯ লক্ষ ১৭ হাজার ৬২৪ জন মহিলা ভোটদাতা রয়েছেন। এছাড়া, ২১২ জন তৃতীয় লিঙ্গের ভোটদাতাও রয়েছেন।

৫টি লোকসভা কেন্দ্রে মোট ৬১ জন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বীতার আসরে। এর মধ্যে বালুরঘাটে ১৩ জন, মালদহ-উত্তরে ১৬ জন, মালদহ-দক্ষিণে ১০ জন, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ১১ জন করে প্রার্থী রয়েছেন। এই পর্যায়ে ৬ জন মহিলা প্রার্থী রয়েছেন। ৫টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং বিজেপি প্রার্থী দিয়েছে। সিপিআইএম – এর প্রার্থী রয়েছেন ৩টি আসনে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে তৃতীয় পর্যায়ে মোট ৮,৫২৮টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights