Monday, October 26, 2026
WA
Home Bangla রাষ্ট্রসঙ্ঘের ষোড়শ ভেসক দিবস উদযাপন অনুষ্ঠানে চারদিনের ভিয়েতনাম সফরে উপ-রাষ্ট্রপতি

রাষ্ট্রসঙ্ঘের ষোড়শ ভেসক দিবস উদযাপন অনুষ্ঠানে চারদিনের ভিয়েতনাম সফরে উপ-রাষ্ট্রপতি

0
1673
Venkaiah Naidu
Venkaiah Naidu

চারদিনের ভিয়েতনাম সফরে উপ-রাষ্ট্রপতি

রাষ্ট্রসঙ্ঘের ষোড়শ ভেসক দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন

পসেইডন: 08 MAY 2019 5:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ মে, ২০১৯

উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু চারদিনের সরকারি সফরে আগামীকাল ৯ই মে ভিয়েতনামে যাচ্ছেন। তাঁর এই সফরের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সুসংবদ্ধ কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

ভিয়েতনাম সফরকালে সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে শ্রী নাইডু বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি সে দেশের উত্তরাঞ্চলীয় হা ন্যাম প্রদেশে তাম চুক প্যাগোডাতে ১২ই মে আয়োজিত রাষ্ট্রসঙ্ঘের ষোড়শ ভেসক বা বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানেও অংশ নেবেন। এই অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে তিনি ভাষণ দেবেন। তাঁর ভাষণের মূল বিষয় হবে – ‘বিশ্বব্যাপী নেতৃত্বদানের ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের ভূমিকা তথা স্থিতিশীল সমাজের জন্য অংশীদারিত্বমূলক দায়বদ্ধতা।’

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছনোর পর শ্রী নাইডু সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন। পরদিন তিনি সে দেশের জাতীয় বীর ও শহীদ স্মৃতি স্মারকে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি সে দেশের রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

শ্রী নাইডু ভিয়েতনামের উপ-রাষ্ট্রপতি ড্যাং থি গক্‌ থিন-এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। সে দেশের জাতীয় আইনসভার অধ্যক্ষ নগুয়েন কিম থি গন্‌-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারতের উপ-রাষ্ট্রপতি বাণিজ্য ও নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

আগামী ১১ই মে শ্রী নাইডু হো চি মিন সংগ্রহালয় ঘুরে দেখবেন। সেখানে তিনি প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিন-কে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মানুষজন এবং ভিয়েতনামের মানুষের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেদিন বিকেলে শ্রী নাইডু ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক-এর সঙ্গে পৃথক এক বৈঠকে মিলিত হবেন। ১২ তারিখ তিনি ভিয়েতনামের হা ন্যাম প্রদেশের তাম চুক প্যাগোডাতে আয়োজিত রাষ্ট্রসঙ্ঘের ষোড়শ ভেসক বা বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে মূল ভাষণ দেবেন। উল্লেখ করা যেতে পারে, ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুদ্ধ ধর্মাবল্বীরা ভেসক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই দিনটি ভগবান বুদ্ধের জ্ঞানালোক প্রাপ্তি এবং মহাপরিনির্বাণ দিবস হিসেবে গণ্য করা হয়ে থাকে।

শ্রী নাইডুর এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে বৌদ্ধ ধর্মাবল্বী বিভিন্ন দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি বৌদ্ধ অনুরাগী, ১,৫০০ ধর্মগুরু, গবেষক, বিজ্ঞানী সহ বহু বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights