Tuesday, September 29, 2026
WA
Home Bangla টোল প্লাজাগুলির সব লেনকে ফাস্ট্যাগ লেন ঘোষণার সিদ্ধান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক...

টোল প্লাজাগুলির সব লেনকে ফাস্ট্যাগ লেন ঘোষণার সিদ্ধান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের

0
1395
Fastags and Vehicle Tracking System
Fastags and Vehicle Tracking System.Source Google Image

দেশ জুড়ে সব টোলপ্লাজায় ফাস্ট্যাগের সুবিধের উপর গুরুত্ব আরোপ

টোল প্লাজাগুলির সব লেনকে ফাস্ট্যাগ লেন ঘোষণার সিদ্ধান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের

By PIB Kolkata

নয়াদিল্লী, ২০ জুলাই, ২০১৯

সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে  আগামী ১ ডিসেম্বর থেকে দেশের জাতীয় মহাসড়কের সব টোল প্লাজার প্রতিটি লেনকে  “ফাস্ট্যাগ লেন”  ঘোষণা করা হবে। ২০০৮ সালের জাতীয় মহাসড়ক ব্যবহারের জন্য প্রদেয় অর্থ (মূল্য নির্ধারণ ও সংগ্রহ) আইন অনুসারে টোল প্লাজাগুলিতে এতদিন  একটি লেন ফাস্ট্যাগ ব্যবহারকারী গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট করা  ছিল। ওই আইন অনুসারে যে সব গাড়ি  ফাস্ট্যাগ ব্যবহার করে না সেই গাড়িগুলি ওই লেন দিয়ে গেলে তাদের থেকে ব্যবহারের জন্য নির্ধারিত অর্থের   দ্বিগুণ পরিমাণ অর্থ আদায় করার সংস্থান ছিল ।  

ভারতের জাতীয় মহাসড়ক কতৃপক্ষকে, মন্ত্রক এই উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে জাতীয় মহাসড়কের  উপর সব টোল প্লাজায় ব্যবহারের জন্য অর্থ প্রদানের এই নিয়মটি কঠোরভাবে  মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে টোল প্লাজায় একটি লেনে ফাস্ট্যাগ ছাড়াও অন্য ভাবে দেয় অর্থ প্রদানের সুযোগ থাকবে, যেখানে বড় আকারের গাড়িগুলির নজরদারী করা হবে। পরবর্তীতে ওই লেনটিতেও শুধু ফাস্ট্যাগ এর ব্যবস্থা রাখা হবে।   

এই সিদ্ধান্তের ফলে ডিজিট্যাল পদ্ধতিতে গাড়িগুলি দ্রুত অর্থ প্রদান করতে পারবে। এর ফলে গাড়িচলাচল ব্যাহত হবে না এবং টোল প্লাজায় যানজট এড়ানো যাবে। গাড়ির সামনের কাচে আরএফআইডি ভিত্তিক ফাস্ট্যাগ লাগানো থাকবে। যার ফলে টোলের জন্য নির্ধারিত অর্থ প্রিপেড ব্যবস্থা থেকে আগেই দেওয়া যাবে, অথবা ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে তা মেটানো সম্ভব হবে । এই ব্যবস্থার মাধ্যমে গাড়িগুলিকে টাকা দেবার জন্য দাঁড়াতে হবে না। তবে এখন দেখা যায় যে সব গাড়ির মধ্যে ফাস্ট্যাগ লাগানো নেই, সেই গাড়িগুলিও ফাস্ট্যাগ ব্যবহারকারী গাড়ির জন্য নির্ধারিত লেন ব্যবহার করে এবং নগদে টাকা মেটায়। যার ফলে শুধু ওই লেনেই নয়, টোল প্লাজায় অন্যত্রও যান চলাচলে সমস্যা হয়। ফাস্ট্যাগের ব্যবহারের উদ্দেশ্য এতে ব্যহত হয়। তার জন্য বৈদ্যুতিন পদ্ধতিতে অর্থ সংগ্রহের পরিমাণ প্রত্যাশা মত বাড়ছে না।  

সিদ্ধান্তটি সঠিকভাবে কার্যকর করার জন্য মন্ত্রক, জাতীয় মহাসড়ক কতৃপক্ষকে নির্দেশ দিয়েছে, দেশজুড়ে এই ব্যবস্থা চালু করার জন্য যা যা করনীয় তা সুনিশ্চিত করতে। আগামী পয়লা ডিসেম্বর থেকে যেন এই ব্যবস্থা চালু করা যায়, তার জন্য প্রয়োজনীয় পূর্ত ও বৈদ্যুতিন পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা সহ সম্ভাব্য অন্যান্য সমস্যাগুলি চিন্হিত করে তা সমাধানেরও পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights