
যথাযথ মর্যাদায় পিআইবি কলকাতার পক্ষ থেকে ৭৩-তম স্বাধীনতা দিবস উদযাপন
By PIB Kolkata
কলকাতা, ১৫ অগাস্ট, ২০১৯
পিআইবি কলকাতার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় আজ ৭৩-তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। কার্যালয় প্রাঙ্গণে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন দপ্তরের অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতি জেন নামচু। কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শ্রীমতি নামচু ব্রিটিশ শাসন থেকে দেশকে স্বাধীন করতে বিপ্লবীদের অবদানের কথা স্মরণ করে তাঁদের শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে কার্যালয়ের সমস্ত কর্মী ও আধিকারিকরা উপস্হিত ছিলেন।












