Thursday, September 24, 2026
WA
Home Bangla প্রধানমন্ত্রী বলেছেন ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি জম্মু-কাশ্মীরকে উন্নয়নের পথে নিয়ে যাবে – এই...

প্রধানমন্ত্রী বলেছেন ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি জম্মু-কাশ্মীরকে উন্নয়নের পথে নিয়ে যাবে – এই অনুচ্ছেদের উপস্থিতি শুধুমাত্র দেশের মানুষের মধ্যে একটি কৃত্রিম প্রাচীর গড়ে তুলেছিল

0
1016
Kashmir
Kashmir

প্রধানমন্ত্রী বলেছেন ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি জম্মু-কাশ্মীরকে উন্নয়নের পথে নিয়ে যাবে

By PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০১৯

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীরকে দিয়েছে শুধু বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদ।

তিনি বলেছেন, দশকের পর দশক ধরে এই অনুচ্ছেদের উপস্থিতি শুধুমাত্র দেশের মানুষের মধ্যে একটি কৃত্রিম প্রাচীর গড়ে তুলেছিল।

প্রধানমন্ত্রী আজ কেওয়াড়িয়াতে সর্দার বল্লবভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।

তিনি বলেন, ৩৭০ অনুচ্ছেদ বিচ্ছিন্নতাবাদী মনোভাব এবং সন্ত্রাসবাদ ব্যতীত আর কিছু দেয়নি। আমাদের যেসব ভাই ও বোনেরা এই কৃত্রিম প্রাচীরের ওধারে, তাঁরা শুধুই বিভ্রান্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সেই দেওয়াল এখন ভেঙে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সমগ্র দেশে জম্মু-কাশ্মীরই একমাত্র জায়গা যেখানে ৩৭০ অনুচ্ছেদ বলবৎ ছিল।”

তিনি বলেন, “গত তিন দশকে ৪০ হাজারেরও বেশি মানুষ সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে প্রাণ হারিয়েছেন, অনেক মা তাঁদের সন্তান হারিয়েছেন, বোনেরা ভাইকে হারিয়েছেন এবং শিশুরা হারিয়েছে তাদের বাবা-মা-কে।”

প্রধানমন্ত্রী বলেন, “যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারে না, তারা আমাদের একতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে যুগ যুগ ধরে চেষ্টা করা সত্ত্বেও কেউ আমাদের মধ্যে একতার মনোভাবকে পরাজিত করতে পারেনি।”

তিনি বলেন, “সর্দার প্যাটেলের আশীর্বাদে দেশ কয়েক সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ঐসব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পরাজিত করার, সেটা হল ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি।”

প্রধানমন্ত্রী বলেন, “একদা সর্দার প্যাটেল বলেছিলেন, যদি জম্মু-কাশ্মীরের বিষয়টি আমাকে ছেড়ে দেওয়া হত তাহলে এত দীর্ঘ সময় লাগত না এই বিষয়টির সমাধান করতে।”

তিনি বলেন, “আমি সর্দার বল্লবভাই প্যাটেলের এই জন্মবার্ষিকীতে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত উৎসর্গ করছি।”

“আমি খুশি যে আমাদের এই সিদ্ধান্ত এবার জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নয়নের পথে নিয়ে যাবে।”

জম্মু-কাশ্মীরে সম্প্রতি ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ভোটদানের হার ৯৮ শতাংশের বেশি ছিল। যাঁরা পঞ্চ বা সরপঞ্চ তাঁরা বিশাল সংখ্যায় এসে ভোট দিয়েছেন এবং সেটাই একটি বড় বার্তা।”

প্রধানমন্ত্রী বলেন, “এবার রাজনৈতিক স্থায়িত্বের যুগ শুরু হবে জম্মু ও কাশ্মীরে। আপন স্বার্থের কারণে সরকার গড়ার খেলা এবার শেষ হবে এবং আঞ্চলিকতার ভিত্তিতে যে বৈষম্যের ধারণা তাও বিনষ্ট হবে।”

“এই অঞ্চলে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সত্যিকারের অংশগ্রহণের যুগ শুরু হবে। নতুন মহাসড়ক, নতুন রেলপথ, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন হাসপাতাল জম্মু-কাশ্মীরকে নতুন উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে।”

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে উত্তর-পূর্বে বিচ্ছিন্নতাবাদী ঝোঁক ক্রমশ বিলীয়মান এবং উন্নতির দিকে এগোচ্ছে। বহু যুগের পুরনো সমস্যাগুলি এখন সমাধান খুঁজে পাচ্ছে। গোটা উত্তর-পূর্বাঞ্চল এখন বহু যুগের পুরনো হিংসা অবরোধের থেকে নিজেকে মুক্ত মনে করছে।”

তিনি বলেন, “সর্দার প্যাটেলের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা দেশকে সম্পূর্ণ ভাবগত অর্থনৈতিক এবং সাংবিধানিক সংহতি দিচ্ছি। এটা এমনই একটি প্রচেষ্টা যেটা ব্যতীত একবিংশ শতাব্দীতে আমরা শক্তিশালী ভারতের কল্পনা করতে পারব না।”

সর্দার প্যাটেলের আদর্শের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “উদ্দেশ্যের একতা, উদ্যোগের একতা, এবং লক্ষ্যের একতা দেশের স্থায়িত্বের পক্ষে প্রয়োজনীয় এবং এটাই ছিল সর্দার প্যাটেলের আদর্শ যে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং গন্তব্যের দিকে একমনা হতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা জাতীয় ঐক্যের এই পথে এগোব, তখনই শুধু আমরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর লক্ষ্য অর্জন করতে পারব।

প্রধানমন্ত্রী আজ একগুচ্ছ ট্যুইট বার্তায় বলেছেন :

প্রধানমন্ত্রী : একতার এটাই সেই পথ যে পথে চলতে গিয়ে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর প্রতিজ্ঞা পূর্ণ হবে, নতুন ভারত নির্মাণ হবে।

প্রধানমন্ত্রী : সর্দার সাহেব বলতেন, ভারতে স্থায়িত্বের জন্য অত্যন্ত আবশ্যক – ‘ইউনিটি অফ পার্পাস’, ‘ইউনিটি অফ এইম্‌স’, এবং ‘ইউনিটি অফ এন্ডিভার’। আমাদের উদ্দেশ্যতে সমতা হোক, আমাদের লক্ষ্যে সমতা হোক এবং আমাদের চেষ্টায় সমতা হোক।

প্রধানমন্ত্রী : সর্দার সাহেবের আশীর্বাদে এই শক্তিকে পরাস্ত করবার জন্য এটি একটি বড় সমাধান দেশ কয়েক সপ্তাহ আগেই করেছে। ৩৭০ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীরকে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদ ভিন্ন কিছু দেয়নি।

প্রধানমন্ত্রী : পুরো দেশে জম্মু-কাশ্মীরই একমাত্র স্থান যেখানে ৩৭০ অনুচ্ছেদ ছিল এবং পুরো দেশে জম্মু-কাশ্মীরই একমাত্র জায়গা যেখানে তিন দশক ধরে সন্ত্রাসবাদ প্রায় ৪০ হাজার মানুষের প্রাণ নিয়েছে।

প্রধানমন্ত্রী : কয়েক দশক ধরে আমরা ভারতীয়দের মধ্যে এই ৩৭০ অনুচ্ছেদ একটি অস্থায়ী দেওয়াল তৈরি করে রেখেছিল। আমাদের যে ভাই-বোন ঐ অস্থায়ী দেওয়ালের ওপারে ছিলেন, তাঁরা বৈষম্যের শিকার হয়েছিলেন। যে দেওয়াল কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদ বহাল রেখেছিল, এখন সেই দেওয়ালকে ভেঙে ফেলা হয়েছে।

প্রধানমন্ত্রী : এক সময় সর্দার প্যাটেল বলেছিলেন, যদি কাশ্মীরের সমস্যা তাকে দেওয়া হত, তাহলে ঐ সমস্যা মেটাতে এত দেরি হত না। আজ তাঁর জন্মজয়ন্তীতে আমি ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত, সর্দার সাহেবকে সমর্পন করছি।

প্রধানমন্ত্রী : আমি এজন্য খুশি যে আজ থেকেই জম্মু-কাশ্মীর এবং লাদাখ এক নতুন ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। কিছুদিন আগেই ওখানে ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে ৯৮ শতাংশ পঞ্চ-সরপঞ্চরা অংশ নিয়ে একটি বড় বার্তা দিয়েছে।

প্রধানমন্ত্রী : এখন জম্মু-কাশ্মীরে একটি রাজনৈতিক স্থিরতা আসবে। এবার নিজ স্বার্থের জন্য সরকার গড়া এবং ফেলার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আঞ্চলিকতার ভিত্তিতে ভাগাভাগির অভিযোগ পালটা অভিযোগ দূর হবে।

প্রধানমন্ত্রী : এবার কো-অপারেটিভ ফেডারালিজম-এর আসল অংশীদারী দেখতে পাওয়া যাবে। নতুন হাইওয়ে, নতুন রেলপথ, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন হাসপাতাল, জম্মু-কাশ্মীরের মানুষের উন্নতির জন্য নতুন উচ্চতায় নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী : আমি খুশি যে আজ থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখের সমস্ত সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাপ্য পেতে শুরু করবেন।

প্রধানমন্ত্রী : জম্মু-কাশ্মীর এবং লাদাখে নতুন ব্যবস্থাগুলি শুধু কথার কথা নয়, বরং বিশ্বাস বাড়ানোর জন্যই এই ব্যবস্থা। এই বিশ্বাস সেটাই যেটা জম্মু-কাশ্মীর এবং লাদাখের জন্যই চেয়েছিলেন সর্দার প্যাটেল।

প্রধানমন্ত্রী : সর্দার প্যাটেলের অনুপ্রেরণাতেই সম্পূর্ণ ভারতের ইমোশনাল, ইকনমিক এবং কন্সটিটিউশনাল ইন্টিগ্রেশনের ওপর আমরা জোর দিচ্ছি। এটা সেই প্রয়াস যা ব্যতীত একবিংশ শতাব্দীতে বিশ্বে ভারতকে শক্তিশালী হিসেবে কল্পনা আমরা করতে পারব না।CG/AP/DM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights