প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা – ১০ লক্ষ ২৪ হাজার কোটি টাকা ঋণ ২০ কোটি ৮৪ লক্ষ অ্যাকাউন্টের জন্য বরাদ্দ করা হয়েছে
By PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই)এর আওতায় পয়লা নভেম্বর পর্যন্ত ১০ লক্ষ ২৪ হাজার কোটি টাকা ঋণ ২০ কোটি ৮৪ লক্ষ অ্যাকাউন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্হান মন্ত্রকের অধিনস্ত শ্রমিক ব্যুরো পিএমএমওয়াই-এর ওপর যে সমীক্ষা চালিয়েছে তা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ৩ কোটি ১০ লক্ষ স্বনির্ভর ব্যক্তি এবং ১ কোটি ৯৫ লক্ষ কর্মচারীর এরফলে জীবিকার সংস্হান হয়েছে। সমীক্ষা অনুযায়ী, এই যোজনার সুবিধাভোগীরা ২০১৫-র এপ্রিল থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত মুদ্রা যোজনার আওতায় ঋণ পেয়েছেন।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে শ্রম ও কর্মসংস্হান প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার এই তথ্য জানিয়েছেন।


















