Thursday, September 24, 2026
WA
Home Bangla কলকাতায় রয়্যালওক ফ্ল্যাগশিপ রিটেল স্টোর উদ্বোধন করলেন আবীর চ্যাটার্জি

কলকাতায় রয়্যালওক ফ্ল্যাগশিপ রিটেল স্টোর উদ্বোধন করলেন আবীর চ্যাটার্জি

0
1565
Royaloak flagship retail store inaugurated in Kolkata by Abir Chatterjee
Royaloak flagship retail store inaugurated in Kolkata by Abir Chatterjee

কলকাতায় রয়্যালওক ফ্ল্যাগশিপ রিটেল স্টোর উদ্বোধন করলেন আবীর চ্যাটার্জি

কলকাতা, ১৪ ডিসেম্বর, ২০১৯ভারতের প্রথম সারির আসবাবপত্রের কোম্পানি রয়্যালওক আজ কলকাতায় চালু করল  তাদের প্রথম স্টোর। সোফা, হেলান দেওয়া চেয়ার, ডাইনিং সেট, বিশেষভাবে তৈরি ম্যাট্রেস, বিছানা, কুশন, এরকম নানা ধরনের অফিস ও আউটডোর আসবাবের বিপুল সমাবেশ দেখা যাবে এখানে। রয়্যালওক একেবারে প্রথম সারির ব্র্যান্ড এবং ভারতের বাজারে তাদের মার্কেট শেয়ার বেশ ভালো।

স্টোরের উদ্বোধন সম্পর্কে বলতে গিয়ে চেয়ারম্যান শ্রী বিজয় এস বলেন, ‘রয়্যালওকের আমরা আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের স্টোর চালু করতে পেরে গর্বিত। আমাদের ব্র্যান্ডের প্রতি যারা অনুগত, আমাদের লক্ষ্য, তাদের মধ্যে আমাদের আসবাব সম্পর্কে একটা অনুভূতি জাগিয়ে তোলা। এবং আন্তর্জাতিক মানের আসবাব, গৃহস্থালির জিনিসপত্র সম্পর্কে একটা অভিজ্ঞতা দেওয়া।  এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা ভবিষ্যতে এধরনের আরও স্টোর চালু করার পরিকল্পনা করব।’

শ্রী বিজয় আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হল কিনতে এসে হাতেকলমে অভিজ্ঞতা সঞ্চয় করুন ক্রেতারা। আমরা স্টোরকে এমনভাবে সাজিয়েছি  যাতে আমাদের ব্র্যান্ড সম্পর্কে ক্রেতাদের একটা অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা সম্ভাব্য সব কিছু করব, এবং যেহেতু আমরা ক্রেতাদের সঙ্গে আলাপচারিতায় গুরুত্ব দিই, আমরা নিশ্চিত যে আমাদের এই স্টোরে সেটা হওয়া সম্ভব।’

এবিষয়ে শ্রী মাথান এস (এমডি) বলেন, ‘একটা বড় ক্যানভাসে কাজ করার সময় কোম্পানির আরও বেশি বেড়ে ওঠার সুযোগ থাকবে। এবং আমরা ক্রেতাদের আরও অনেক ধরনের আসবাব দিতে পারব। কোম্পানি এই শপথ নিচ্ছে যে, ক্রেতাদের জন্য সবসময় সেরা আন্তর্জাতিক সংগ্রহ হাজির করা হবে এবং এমন দামে তা দেওয়া হবে যা অন্যরা দিতে পারবে না। স্টোরের কোথায় কী ধরনের আসবাব রয়েছে এবং কোন ক্রেতা কী ধরনের আসবাব চান, সেবিষয়ে খুব ভাল ধারণা রয়েছে স্টোরের কর্মীদের। এর ফলে স্টোরে আসবাব কিনতে আসাটাই হবে দারুণ পছন্দের একটা অভিজ্ঞতা।’

বিভিন্ন ধরনের আসবাবের নানা রকম ডিজাইন মিলিয়ে কোম্পানি এখন আমদানি করে ১৫০০ ধরনের বৈচিত্রপূর্ণ আসবাব। কোম্পানির রয়েছে খুচরো বিক্রির ৫৮টি কেন্দ্র ও আসবাব মজুত করে রাখার জায়গা এবং ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় আসবাব মজুতের জন্য ওয়্যারহাউজ। এগুলি রয়েছে কর্ণাটক, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights