Friday, September 25, 2026
WA
Home Bangla Probasi বিজয় দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে মুক্তিযোদ্ধা এবং ভারতীয়...

বিজয় দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর স্মৃতি চারণ অনুষ্ঠান

0
1838
Bangladesh
Bangladesh

বিজয় দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর স্মৃতি চারণ অনুষ্ঠান

By PIB Kolkata

কলকাতা , ১৫ই ডিসেম্বর ২০১৯





বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর অবদান অবিস্মরণীয়। ১৯৭১ সালে ১৬ ই ডিসেম্বর বহু সংগ্রামে মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তাই এই দিনটি প্রতি বছর দুই দেশেই “বিজয় ” দিবস উৎযাপন করা হয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে বিজয় দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে ” মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর স্মৃতি চারণ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বাহিনীর অন্যতম সদস্য ,বাংলাদেশ সংসদের বর্তমান সদস্য শ্রী শাহজাহান খান বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান অবিস্মরণীয়। আগামী দিনেও দুই দেশের সম্পর্ক অটুট থাকবে বলেও জানান তিনি।


সন্ত্রাস দমনে আগামী দিনে দুই দেশ এক যোগে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন কে ভারতের অভ্যন্তরীণবিষয় বলেও শ্রী শাহজাহান খান জানান ।


পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের গ্রুপ অফিসার ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহ্বান বলেন আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের ইতিহাস আরো বেশি করে তুলে ধরা প্রয়োজন। এর জন্য তথ্য সংরক্ষণের প্রয়োজন বলেও জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল শংঙ্কর রায় চৌধুরী।তিনিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারণ করেন।


অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্য ও আধিকারিক সহ ৭০জন সদস্যের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights