পন্ডিত মদন মোহন মালব্যর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
By PIB Kolkata
নতুনদিল্লী, ২৫ ডিসেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পন্ডিত মদন মোহন মালব্যর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ ভারতমাতার সেবায় নিজের জীবন সমর্পিত করেছিলেন পন্ডিত মদন মোহন মালব্য। তাঁর জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। শিক্ষাজগতে তাঁর অমূল্য অবদানের পাশাপাশি তিনি স্বাধীনতা আন্দোলনেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাঁর পান্ডিত্য ও আদর্শ দেশবাসীকে সর্বদা অনুপ্রাণিত করবে।“

















