এসভিইপি-র মাধ্যমে পশ্চিমবঙ্গে ২,৮৪০ উদ্যোগপতি তৈরী করেছে ইডিআইআই
এম. রাজশেখর (১১ ফেব্রুয়ারী ‘২০):- ‘ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন’-এর অধীন ‘স্টার্ট-আপ ভিলেজ এন্টারপ্রিনিওরশিপ প্রোগ্রাম’-এর মাধ্যমে গত ৫ বছরে পশ্চিমবঙ্গের ৭ টা ব্লকে ২,৮৪০ জন ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করেছে ‘এন্টারপ্রিনিওরশিপ ডেভলপমেন্ট ইনস্টিটিউট অব ইণ্ডিয়া’ বলে জানিয়েছেন সংস্থার নির্দেশক সুনীল শুক্লা।
শ্রী শুক্লা বলেছেন, “পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমা, দিনহাটা ১, সিমলাপাল, বোলপুর-শান্তিনিকেতন, ধূপগুড়ি, মানিকচক ও নন্দীগ্রাম ১ ব্লকের মোট ২,৮৪০ জনকে ব্যাবসামুখী করেছে ইডিআইআই। এর মধ্যে পুরুষ রয়েছে ১,৫৬৯, মহিলা ১,২৭০ এবং ১ জন রূপান্তর লিঙ্গের ব্যক্তি।”
বলে রাখা ভালো, এই একই সময়ে দেশের ১১ টা রাজ্যের ৪২ টা ব্লকের ২৭,৪০০ ব্যক্তিকে উদ্যোগমুখী করেছে ইডিআইআই, ফলে দেশে নতুন ২৬,৪০০ ব্যবসায়িক উদ্যোগ শুরু হয়েছে।

















