Sunday, October 25, 2026
WA
Home Bangla পেনশন অন হুইলসঃ ভারতীয় ডাক বিভাগের নয়া উদ্যোগ

পেনশন অন হুইলসঃ ভারতীয় ডাক বিভাগের নয়া উদ্যোগ

0
2025
India Post - Indian Postal Service Image Credit :https://www.truckelectrics.com/
India Post - Indian Postal Service

কোলকাতা, ৪ মে, ২০২০

অসুস্থ, বয়স্ক এবং গরীব মানুষেরা যাতে ঘরে বসেই ডাক বিভাগের প্রদেয় সুবিধা পেতে পারে তার জন্য ইন্ডিয়া পোস্ট পেনশন অন হুইলস নামে এক নতুন পরিষেবা শুরু করেছে। কোলকাতা অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল শ্রী নিরজ কুমার আজ একথা জানিয়েছেন। এক প্রেস বিবৃতিতে তিনি বলেছেন পোস্ট অফিস থেকে যে সমস্ত পরিষেবা পাওয়া যেত তা একই ভাবে পাওয়া যাবে। ৮০ বছরের উপরে যে সমস্ত পেনশন প্রাপক আছেন এবং যারা অসুস্থ তাদের বাড়ী গিয়ে পেনশন দেওয়ার যে ব্যবস্থা চলছে তা অব্যাহত থাকবে।

তিনি বলেছেন এই সময়ের সব থেকে জরুরী বিষয় হোল সামাজিক দূরত্ব অব্যাহত রাখা। তাই বাড়ীর দোর গড়ায় পরিষেবা পৌঁছে দেওয়াটা একান্ত জরুরী।

যারা পোস্ট অফিসের মাধ্যমে পেনশন পান তাদের নিকটবর্তী পোস্ট অফিস অথবা পোস্টাল সুপারিন্টেনডেন্টের অফিসে জানালেই পোস্টাল মেল ভ্যান গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। সেখানে গিয়ে প্রাপকরা তাদের প্রাপ্য পেনশন নিতে পারবেন।

এমনকি যাদের পোস্ট অফিসে কোন অ্যাকাউন্ট নেই তারাও আধার কার্ড কে কাজে লাগিয়ে পোস্টাল ভ্যান থেকে টাকা তুলতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights