Wednesday, September 23, 2026
WA
Home Bangla বাণিজ্যে বসতি লক্ষী আর লক্ষী আসেন উদমীর দ্বারে – বাঙালী তাই লক্ষী...

বাণিজ্যে বসতি লক্ষী আর লক্ষী আসেন উদমীর দ্বারে – বাঙালী তাই লক্ষী ছাড়া ?

0
1281
US Dollar - The Global Currency
US Dollar - The Global Currency

ড:পলাশ বন্দ্যোপাধ্যায়, কলকাতা:

ব্যবসা এবং গড়পড়তা বাঙালি,এই ব্যাপার দুটো অনেকটা তেল আর জলে মিশ খাওয়ানোর চেষ্টার মতো।কুকুরের লেজকে যদিও বা কোনো কারণে সোজা করা সম্ভব; কিন্তু এ বস্তু কিছুতেই সম্ভব না।

ব্যবসায়ী গড়পড়তা বাঙালি এক ইউনিক বস্তু।তাদের সমস্যা এক নয়,বহুবিধ।
তাদের ধৈর্য্য নেই। কোনো ব্যাপারে ফল ফলার জন্য মাটি আঁকড়ে পড়ে থাকার বান্দা তারা নয়। ধরা যাক, এই ছিলো তার ‘গোপাল সুইটস’, ছ মাস যেতে না যেতে সবার চোখের সমানে একদিন তা হয়ে গেল ‘গোপাল স্টুডেন্টস কর্ণার’ এবং শেষমেশ ‘গোপাল গ্রসারি’।প্রতিবার নতুন ব্যবসা শুরু করার আগে ইনটিরিয়ার ডিজাইনিং,লোক খাওয়ানোর বিরাম নেই।

খেলা এখানেই শেষ নয়।শেষ বেলাতে ব্যবসা উঠিয়ে দিয়ে একটা প্রাইভেট ফার্মের চাকরিতে ঢুকে পড়ার পর যবনিকা পতনের সূত্রপাত। তারপর দোকান ঘর বিক্রী হয়ে গেল।সেই দোকান ঘরেই প্লাম্বিং এর ব্যবসা শুরু করে নেপাল আগরওয়াল দু বছরে তিনতলা বাড়ি হাঁকিয়ে ফেললো।এসব তো না দেখাটাই গল্প।

গড়পড়তা বাঙালি আরামপ্রিয়, বিলাসী।শীত গ্রীষ্ম বর্ষা দশটার আগে তার দোকান খোলা হয় না।তারপর যেই বেলা দেড়টা বাজলো;বিক্রীবাটা হোক চাই না হোক,দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি গিয়ে চান করে চাট্টি মাছ ভাত খেয়ে পাশ বালিশ বা অন্য কিছু জড়িয়ে তেড়ে দিবা নিদ্রা।সে ঘুম ভাঙে বিকেল পাঁচটা নাগাদ।তারপর হাই তুলতে তুলতে ঘুম ছাড়িয়ে বউয়ের বা মায়ের হাতের এক কাপ চা খেয়ে অনিচ্ছুক মেজাজে আবার দোকান খোলা।সেই দুপুরের অবসরে যে কারবার করার করে নিলো পাশের দোকান খুলে দুপুর বেলাতেও হত্যে দিয়ে পড়ে থাকা জিতেন যাদব।

আরো আছে।গড়পড়তা বাঙালির দয়ার শরীর।খদ্দেরকে ধার বাকীতে জিনিস বেচে অচিরেই ব্যবসার লালবাতি জ্বালানোতে তার কোনো জুড়ি নেই।
সে আবার জমিদারী মেজাজেরও হকদারও বটে।খদ্দের তো পাঁচজন পাঁচ রকম হয়ই! তাদের কথা এত গায়ে মাখলে চলে?কিন্তু সংস্কৃতিবান,আবেগপ্রবন গড়পড়তা বাঙালি অত মানবে থোরি না!শুরু হয়ে যাবে বচন বিলাস।’আপনাকে আমি জিনিস বেচবো না’!’যান যান মশাই আপনার মতো কত কাস্টমার এলো গেল’!’কেন! আজকে রাধেশ্যামের দোকান বন্ধ বুঝি? এদিকে এলেন যে বড়’?…কোনো অভাব বা খামতি হবে না যে ব্যাপারে।

এসব দেখেশুনে আমি সার বুঝেছি যে কিছু জিনিস জাস্ট সম্ভব না!কাকের পক্ষে গান গাওয়াও যদি সম্ভব হয়,গাধার পক্ষে বাড়ি পাহারা দেওয়াও যদি সম্ভব হয়,অমাবস্যার চাঁদে আলোও যদি সম্ভব হয়,কাঁঠালের আমসত্ত্ব বানানোও যদি সম্ভব হয়…তবু গড়পড়তা বাঙালির দ্বারা সফল ব্যবসা?….উঁহু!….
(ব্যতিক্রম নিয়মকেই প্রমান করে !)
●●●●●●●●●●●
#পলাশ_বন্দ্যোপাধ্যায়
২০.০৬.২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights