কলকাতার মাটিতে নামলেন প্রধানমন্ত্রী – মিঠুন বললেন এক ছোবলে ছবি
ব্রিগ্রেড উদ্দেশে যাত্রা শুরু করলেন নরেন্দ্র মোদী । ভিড়ের চাপে প্রেস কর্নার ভেঙে পরার জোগাড় । বারবার কৈলাশ জি অনুরোধ করছেন প্রেস বাক্স থেকে সরে দাঁড়ান ।
মানুষের ঢল যদি কোনো দিশা নির্দেশ হয় তবে এবার কিন্তু ভোট ময়দান কিন্তু ১৯৭৭ এর পর পালা বদলের ইঙ্গিত নাকি বাংলার মেয়ের কঠিন লড়াইয়ে বারবার জিতে যাওয়ার আবার একটা নিশান ।
“আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি ” বললেন মিঠুন আরো বললেন, “ঢোড়াও নই ,হেলেবরাও নই, জাত গোখরো ।এক ছোবলে ছবি”। “মারবো এখানে লাশ পর্বে শ্মশানে” সিনেমার জনপ্রিয় ডায়ালগে মাতালেন স্টেজ ।
ইঙ্গিত পরিষ্কার এবার দাদা তে ভরসা রাখুন ।

















