Thursday, September 17, 2026
WA
Home Bangla ভারতের বন্দে ভারত মিশন-এর আওতায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে...

ভারতের বন্দে ভারত মিশন-এর আওতায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

0
1098
Air India - Airbus A320
Air India - Airbus A320

ভারতের বন্দে ভারত মিশন-এর আওতায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

By PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মার্চ, ২০২১

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে বিদেশে বসবাসরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সরকার উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করে । এরই অঙ্গ হিসেবে বন্দে ভারত মিশনের আওতায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে । 

কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী শ্রী হরদ্বীপ সিং পুরী এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, এপর্যন্ত ৬ কোটি ৭৫ লক্ষ মানুষকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে । তিনি  বলেন, ‘বিশ্বজুড়ে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এটি কেবল একটি মিশন নয়, বন্দে ভারত হল আশা ও সুখের  এক মিশন ;  লোকেদের জানানো  যে সবচেয়ে কঠিন সময়েও সেই সব মানুষেরা একা পড়ে নেই।’

বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে গত বছর ৭-ই মে থেকে বিশ্বের বৃহত্তম অভিযান প্রক্রিয়া শুরু করে সরকার । 
প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়া এবং তার সহায়ক বিমান সংস্থা  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই অভিযানে যুক্ত হয় । এরপর অন্যান্য বিমান সংস্থাও এই কর্মসূচিতে যোগ দেয় । 

বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের বিমানে করে ফিরিয়ে আনার পাশাপাশি নৌ-জাহাজ গুলিকেও এই উদ্ধারকাজে লাগানো হয় ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights