Tuesday, September 29, 2026
WA
Home Bangla শুভমিতার “মাখি রোদ্দুর” এক টুকরো শীতল আগুনের ছোঁয়া

শুভমিতার “মাখি রোদ্দুর” এক টুকরো শীতল আগুনের ছোঁয়া

0
1603
শুভমিতার "মাখি রোদ্দুর" এক টুকরো শীতল আগুনের ছোঁয়া
শুভমিতার "মাখি রোদ্দুর" এক টুকরো শীতল আগুনের ছোঁয়া

….”ভাঙে স্বপ্ন তবু যত্নে নেই
ধরে রাখার অধিকার একা
যেই জন তার জন্যই মাখি রোদ্দুর বারে বার …. “

আসলে গান শব্দের অন্তরস্থল..
ভাবনার অলিগলি যখন দিশাহীন গান তাকে পথ দেখায়, লেবুজলের সরবতে তার আপ্যায়ন করে…

“কিছু ভুলচুক আঙুলের বুক
নেশা বইছে বাতাসে
কিছু মিথ্যে, তবু জিততে
শুধু তুই নেই আপোসে…. “

মিথ্যের টেরাকোটার মন্দিরে সাজানো মূর্তিতে ঈশ্বর বাস্ করেন না… তিনি বাঁচেন কবির অন্তরে, মজ্জায়, লেখায়, শব্দে…
তিনি থাকেন কবির কল্পনায় অজ্ঞাতে, আঘাতে, বিশ্বাসে…

অয়ন কুমার দেবনাথ সেই কবিশিল্পী যিনি বাদীবিবাদীর গন্ডি পেরিয়ে শীতের পর এই শহর কে রোদ্দুর মাখাতে চেয়েছেন গানে গানে..

“…ছাতার আড়ালে কতো আবদার, কতো কথা আজও চুপ আমি জানতাম নেই তার ঘুম শুধু
দেখতে চেয়েছি খুব….. “

এই অস্থির সময়ে অস্তিত্বের বারান্দায় লেখক অয়ন, তার সব টুকু দিয়ে বাঙালির অপেক্ষা আর প্রেম কে ধরে রেখেছেন এই গরমে কাঠিআইসক্রিমের মতোই…

লেখক জানেন বরফ গলবেই কিন্তু তার মিষ্টতা এনে দেবেই সুবাতাস… শুভমিতার সাথে প্রথম কাজ ডাক্তার অয়ন কুমার দেবনাথের….যোগ্য সংগত করেছেন শুভমিতা.. লেখার যোগ্য বিচার করেছেন শিল্পী তার কণ্ঠ দিয়ে… শমীক চক্রবর্তী র মিউজিক প্রোডাকশন মিহিদানার মতোই উপভোগ্য…

বাংলার পরতে পরতে জড়িয়ে আছে আন্দোলন ভালোবাসার কাব্যকথা, প্রেমের অসমাপ্ত দলিল

“মাখি রোদ্দুর ” শুধু একটা গান নয় একটা রেলিং এর মতো… যাকে উপেক্ষা করে কোনো সিঁড়ি টপকানো অসম্ভব…

youtube placeholder image

@অভিজিৎ পাল

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights