Monday, October 26, 2026
WA
Home Bangla নিশীথেও ইহা প্রামাণ্য কী?

নিশীথেও ইহা প্রামাণ্য কী?

0
1079
Donkey
Donkey

নিশীথেও ইহা প্রামাণ্য কী?
সুনন্দ মিত্র, কলকাতা, ৮ জুলাই ২০২১

মোহ, খুব কঠিন প্রশ্ন, মানুষ মহোয় পরে, না তাকে মহো দেখানো হয়? নাকি বউকে মেরে ঝি’কে শেখানোর মত কোনো বার্তা দেওয়া হয়? ঠিক আছে, ব্যাখ্যা করার চেষ্টা করছি।

ধরুন আমার একটা কোম্পানি আছে, সেখানে বিভিন্ন অরাজকতা চলছে উর্দ্ধতন থেকে নিম্নতম কর্মচারীদের মধ্যে ঠিকঠাক মেলবন্ধন হচ্ছেনা। আমার দূরদর্শিতা বলছে প্রতিষ্ঠান বিপদের মুখে পড়তে চলেছে। আমি কিছু পুরস্কার ঘোষণা করে দিলাম, যেমন এবার থেকে কাজের ভিত্তিতে পদ বিলি বণ্টন হবে। দেখুন যদি promotion হয় তবে demotion হতেও বাধ্য। এতে এক ঢিলে অনেকগুলো কাজ আমি একসাথে করলাম,যেমন

১) এই প্রতিষ্ঠানে কেউই অপরিহার্য নয়,
২) কোনোরূপ বিশৃংখলা প্রতিষ্ঠান মেনে নেবে না
৩) কিছু দুর্নীতিপরায়ণ কর্মচারীকেও promotion দেবো কারণ
i) তারা যে দুর্নীতি গুলো করছে তা যেন, কোনোভাবেই সর্বসমক্ষে চলে না আসে,
ii) প্রতিষ্ঠানের হয়ে যে বেআইনি কাজগুলো তারা করেছে, তাতে তারা কতটা মুনাফা লুটেছে সেটা দেখা, আর তাদের বলির পাঠা করলে তারা
কোম্পানিকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ তাদের কাছে অনেক তথ্য থাকা স্বাভাবিক, তাই তাদের মুখ বন্ধ করাটাও জরুরি।

জনসমক্ষে বার্তা দেওয়া আমার প্রতিষ্ঠানেই স্বচ্ছতা বজায় রেখে চলে, অনুশাসন, নিয়ম শৃংখলার ব্যাপারে ভিশন strict, after all public ltd company তো। এটুকু নাটক তো করতেই হবে, নাহলে যে share ভ্যালু পরে যাবে।

এখন আপনাদের মনে এই প্রশ্নটাই ঘুরছে, demotion হল তারাও তো বিদ্রোহ ঘোষণা করতে পারে? কি তাইতো? না পারবে না, কারণ তারা এতদিনে বুঝে গেছে বেশি ট্যা ফো করলে তাদের আরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।

এটা একটা বীজগণিতের ফর্মুলা বললাম, শুধু যেকোন ফরম্যাটেই ফেলুন রেজাল্ট একই হবে, “শতরঞ্জ কে খিলাড়ি” থেকে যেকোন দল সমিতি, corporate সব ফিল্ডেই এটা প্রযোজ্য। নিজের নাকে গাজর বেঁধে গাধার পিঠে চড়ে দুনিয়া ভ্রমণ এই আর কি!

সমাজের বেশিরভাগ মানুষই নিরেট মাথা মোটা, বা সহজ সরল নির্বোধও বলতে পারেন, যাদের খুব সহজেই বেচা কেনা যায়, আর মজার বিষয় হলো এরা এই ডবল (ভয় ও প্রমোশন) টেস্টের ল্যাবেঞ্চুসটা খেতে পছন্দই করে।

আর বেশি কিছু বলবো না আপনারা বুদ্ধিমান, বুঝে নিন, বললে বলবেন বললো।

এই উপলব্ধি রাজনৈতিক তামাশা থেকে সহজে বুঝতে পারবেন।

আজ নিশীথে কাছে থাকো না, বলোনা, নিশীথেও ইহা প্রামাণ্য কি ?

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights