Thursday, September 17, 2026
WA
Home Bangla ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ৭৫০০ বর্গমিটার জাতীয় পতাকা...

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ৭৫০০ বর্গমিটার জাতীয় পতাকা উত্তোলন

0
981
Victoria Memorial - Kolkata Photo By Suman Munshi
Victoria Memorial - Kolkata Photo By Suman Munshi

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ৭৫০০ বর্গমিটার জাতীয় পতাকা উত্তোলন

By PIB Kolkata

কলকাতা, ১৫ই আগস্ট, ২০২১

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ ৭৫০০ বর্গমিটারের একটি জাতীয় পতাকা উত্তোলন করেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা দপ্তর এবং দার্জিলিং -এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাজ্যপাল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে প্রচলিত মাপের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাও উত্তোলন করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শ্রী ধনখড় বলেন, আমাদের সমাজে অসহিষ্ণুতার কোনো স্থান নেই। ভারতীয় সংবিধান মানবাধিকারকে রক্ষা করে। তিনি পশ্চিমবঙ্গের জনসাধারণকে রাজ্যের অজানা স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে যথোচিত শ্রদ্ধা নিবেদনের পরামর্শ দিয়েছেন।

৭৫তম স্বাধীনতা দিবসের সঙ্গে সাজুয্য রেখে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বরে ৭৫০টি চারাগাছ রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর এবং সচিব ড. জয়ন্ত সেনগুপ্ত, পর্যটন মন্ত্রকের উপমহানির্দেশক এবং পূর্বাঞ্চলীয় নির্দেশক শ্রী সাগ্নিক চৌধুরী এবং দার্জিলিঙের হিমালয়ন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের গ্রুপ ক্যাপ্টেন জয় কিষাণ সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights