
নবরাত্রীতে মা কুশমন্ডা ও মা স্কন্দমাতার উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রার্থনা
By PIB Kolkata
নতুনদিল্লি, ১০ই অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রীতে মা কুশমন্ডা ও মা স্কন্দমাতার কাছে ভক্তজনেদের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। তিনি দুই দেবীর উদ্দেশে রচিত স্তুতি নিবেদন করেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ
“ নবরাত্রীতে মা স্কন্দমাতার উপাসনা করা হয়। মা স্কন্দমাতা তাঁর ভক্তদের সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিন, সেই প্রার্থনা করি।“

















