রক্তে লেখা বাংলাদেশ
সুমন মুন্সী, কলকাতা
পাকিস্তানি সেনার হাতে লাঞ্চিত হলে বাংলা,
মুজিব তুমি গর্জে উঠে ছিনিয়ে নিলে বাংলা ।
তিরিশ লক্ষের রক্তে লেখা, স্বাধীন বাংলার কথা,
৭ কোটির কান্না ভেজা পদ্মা, মেঘনা, যমুনা।
সহস্র নারীর সম্মানের বদলে পেলে স্বাধীনতার সম্মান,
ফিরিয়ে দিতে পারবে তাদের আবরুর সেই দাম ?
কতটা পশু রক্তে জাগলে , বাংলায় ফেরে পাকিস্তান,
কতটা পশুর দৃষ্টিতে আবার নষ্ট হয় মায়েদের সম্মান ।
ভাষার টানে গড়লে যেদেশে , সোনার বাংলা নাম ,
শয়তানের চক্রান্তে তাঁকেই করছো আজ বদনাম।
ইতিহাসের পাতায় সোনায় লেখা বঙ্গবন্ধু যার নাম,
অসম্মানের সাথে তাঁকে করেছে কারা আজ বদনাম ।
আবার জাতি গর্জ্জে উঠুক, টেকনাফ থেকে তেঁতুলিয়া,
বাংলা আমার প্রাণের ভাষা, বিভেদের নাই জায়গা ।
শুক্রবারে নামাজ হবে ,শনিবারে পূজা,
রবিবারে চার্চে সোজা হবে যেন প্রার্থনা।
মানবতা লাঞ্চিত আজ হার্মাদদের হাতে,
বুদ্ধিজীবী লুকিয়ে আছে চাকরি যাওয়ার ভয়ে ।
কোথায় আছেন বঙ্গবন্ধু একবার দিন ডাক,
“সোনার বাংলা থেকে নিপাত যাক হার্মাদ”।
দুর্গামূর্তি ভাঙছে যারা, মসজিদ করে নষ্ট,
মানবতার লাঞ্ছনার হিসাবে কেয়ামতে পাবে কষ্ট ।
হুঁশিয়ারি দিচ্ছি আজ, এ নয় ফাঁকা আওয়াজ,
একেকটির হিসেব হবে,সতর্ক হোক সমাজ ।
হাসিনার হাসি নেই, কাঁদছে দেখো দেশ,
মানুষ হীন সমাজ কি আজকের বাংলাদেশ?
মানুষ আবার জাগলে যেন ফিরবে মানবতার দেশ,
মানবতাই গড়ুক আবার সোনার বাংলাদেশ ।















