Thursday, September 17, 2026
WA
Home Bangla দক্ষিণ দিনাজপুর জেলায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ...

দক্ষিণ দিনাজপুর জেলায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা

0
694
দক্ষিণ দিনাজপুর জেলায় *রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা*
দক্ষিণ দিনাজপুর জেলায় *রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা*

দক্ষিণ দিনাজপুর জেলায় রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা

Inter School ‘Amrit Mahotsav Quiz Competition’ ( Celebrating 75 years of Independence)

নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ড আউটরিচ ব্যুরো রায়গঞ্জ ও বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের যৌথ উদ্যোগে বালুরঘাটের নাট্যতীর্থ সভাঘরে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায়, বালুরঘাট কলেজের অধ্যাপক দেবাশিস ঘোষ এবং শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব মন্ডল। এদিন জেলার ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল থেকে কুড়িটি টিম এতে যোগ দেয়।

অনুষ্ঠানের শুরুতে ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায় তাঁর বক্তব্যে বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতার সময় সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ভারত রাষ্ট্রের অঙ্গীভূত করে রাজনৈতিকভাবে ভারতকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর এই অসামান্য কাজ ভারত রাষ্ট্রকে মজবুত করেছে। তিনি আরও বলেন, “ভারতের এই রাজনৈতিক একতাই কেবল দেশের একমাত্র ঐক্য শক্তি নয়, দেশের মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন এই দেশকে এক ও অভিন্ন করে রেখেছে।”

এ সম্পর্কে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের জেলা সম্পাদক নিখিল পাল জানান, “আজকে আমরা ইন্টারস্কুল ক্যুইজ কম্পিটিশন আয়োজন করেছিলাম। আমাদের সাথে যৌথভাবে এই আয়োজন করেছিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।প্রধানত আমরা প্রত্যেকটি স্কুলের ক্লাস নাইন(৯), টেন(১০), ইলেভেন(১১), টুয়েলভ (১২) এর দুজন করে প্রতিনিধি নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম।
প্রতিযোগিতায় চাম্পিয়ান টিম হিসেবে উঠে আসে বালুরঘাট গার্লস হাই স্কুল,১ম রানার্স আপ হয়েছে পতিরাম উচ্চ বিদ্যালয়, এবং ২য় রানার্স আপ হয়েছে বালাপুর উচ্চ বিদ্যালয়। স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ তারা তাদের ছাত্র দের এই প্রতিযোগিতায় অংশ নিতে পাঠিয়েছেন এই কোভিড পরিস্থিতিতেও।”

অনুষ্ঠানের শেষে কুইজ কম্পিটিশনের বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Inter School 'Amrit Mahotsav Quiz Competition' ( Celebrating 75 years of Independence)
Inter School ‘Amrit Mahotsav Quiz Competition’ ( Celebrating 75 years of Independence)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights