Thursday, September 17, 2026
WA
Home Bangla কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হল দেবাশিস বসুর ‘ঢেউ’ শীর্ষক একশোটি প্রভাতী শুভেচ্ছার...

কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হল দেবাশিস বসুর ‘ঢেউ’ শীর্ষক একশোটি প্রভাতী শুভেচ্ছার শ্রুতি-সংকলন

0
692
কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হল দেবাশিস বসুর 'ঢেউ' শীর্ষক একশোটি প্রভাতী শুভেচ্ছার শ্রুতি-সংকলন
কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হল দেবাশিস বসুর 'ঢেউ' শীর্ষক একশোটি প্রভাতী শুভেচ্ছার শ্রুতি-সংকলন

কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হল দেবাশিস বসুর ‘ঢেউ’ শীর্ষক একশোটি প্রভাতী শুভেচ্ছার শ্রুতি-সংকলন

সম্প্রতি সিডি-আকারে প্রকাশিত হল কোয়েস্ট ওয়ার্ল্ডের এক অন্যরকম প্রয়াস — ‘ঢেউ’, একশোটি প্রভাতী শুভেচ্ছার শ্রুতি-সংকলন — কলমে ও কণ্ঠে প্রখ্যাত বাচিকশিল্পী ও সঞ্চালক শ্রী দেবাশিস বসু, ভাবনা ও প্রাক্-কথনে শ্রীমতী সোমঋতা মল্লিক, অঙ্কন ও আবহে শ্রী সৌম্যেন অধিকারী, সৃজন ও নির্মাণে শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায় এবং প্রকাশনা ও পরিবেশনায় কোয়েস্ট ওয়ার্ল্ড। ইতিমধ্যেই কোয়েস্ট ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ও প্রশংসিত একটি ভিডিওতে স্থান পেয়েছে এই সংকলনের নির্বাচিত দশটি অণু-কবিতা। শীঘ্রই ‘ঢেউ’ শীর্ষক এই সমগ্র সংকলনটি বিশ্বব্যাপী প্রকাশিত হবে ‘মুদ্রিত বই’ ও ‘ই-বুক’ আকারেও। এছাড়াও উল্লেখযোগ্য, বিশ্বের সমস্ত ডিজিটাল অডিও প্ল্যাটফর্মগুলি থেকেও শোনা যাবে সম্পূর্ণ ‘ঢেউ’ অ্যালবামটি।

এই উদ্যোগটির মূল-ভাবনা যাঁর, ছায়ানট (কলকাতা)-র সভাপতি শ্রীমতী সোমঋতা মল্লিকের কথায় — “দেবাশিস-দার স্বরচিত, স্বকণ্ঠে উচ্চারিত এই অণু-কবিতাগুলো নিত্যনতুন জীবনবোধে টইটুম্বুর। কোন স্টুডিও নয়, একেকদিনে বাড়িতেই রেকর্ড করা এই অণু-কবিতাগুলি সুখশ্রাব্য করার ও ধ্বনি-সৌকর্যের কারিগরী দিকের ভার নিয়েছিলেন আদ্যন্ত সুরের মানুষ শ্রী সৌম্যেন অধিকারী। এই প্রকল্পের প্রচ্ছদাঙ্কনটিও তাঁর। সামগ্রিক সৃজন ও নান্দনিক বিষয়গুলি ছাড়াও বিশ্বব্যাপী বিপণনের ব্যাপারেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য সঙ্গীতসংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায়। এইভাবে অতিমারীতে অতিযত্নে সম্পূর্ণ হয়েছে এই গৃহ-প্রয়াস — দেবাশিস বসুর ‘ঢেউ’। কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত ও পরিবেশিত এই প্রকল্পে বিশেষ সহযোগিতায় রয়েছে ছায়ানট (কলকাতা)।”

‘ঢেউ’ শীর্ষক সিডি-টির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বেতার-দূরদর্শন-মঞ্চ-চলচ্চিত্রের স্বনামধন্য বাচিকশিল্পী শ্রী দেবাশিস বসু, ছায়ানট (কলকাতা)-র সভাপতি এবং নজরুল-সঙ্গীত শিল্পী শ্রীমতী সোমঋতা মল্লিক, কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায় ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জনাব মুজিবর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights