দূরত্ব বাধা নয়। বন্ধন বেঁধে দিল বট বৃক্ষ শিশু
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
১৮ টি জেলায় বৃক্ষরোপণ করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাত সকলে পৌঁছালেন পূর্ব মেদিনীপুরের কাঁথির পরিবেশ প্রেমী উদ্যোক্তা শ্যামল জানা।
কোথায় রোপণ করা হবে সেই বৃক্ষ? কি ভাবে সব ঠিকঠাক হবে? শ্যামল বাবুর ফেসবুক ফ্রেন্ড বালুরঘাটের পাওয়ারহাউস এলাকায় বাড়ি কালিশঙ্কর বারে। যোগাযোগ করেন তুহিন শুভ্র মন্ডলের সঙ্গে। তারপর দিশারী সংকল্পের সদস্যরাও উপস্থিত হয়ে গেল মাহিনগরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
এদিন উপস্থিত ছিলেন রেঞ্জার সমীর সিকদার, পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল, উদ্যোক্তা শ্যামল জানা, শিক্ষক কালীশঙ্কর বারে, কবি ও পরিবেশ কর্মী অমল বসু। এছাড়াও স্থানীয় বাসিন্দা সনাতন প্রামাণিক, পার্থ মন্ডল, রিষিতা কুন্ডু, তরুণ চৌধুরী , কিঙ্কর দাস প্রমুখ।
সকলের উপস্থিতিতে বট বৃক্ষ শিশু রোপণ করা হয়। উষ্ণায়ন রুখতে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। গাছ বাঁচানোর অঙ্গীকারও করা হয়।















