Wednesday, September 23, 2026
WA
Home Bangla প্রচন্ড শীতের কষ্ট থেকে কিছুটা নিস্তার দিতে অর্পণ ফাউন্ডেশনের কম্বল প্রদান

প্রচন্ড শীতের কষ্ট থেকে কিছুটা নিস্তার দিতে অর্পণ ফাউন্ডেশনের কম্বল প্রদান

0
765
Blanket Distribution at South Dinakpur
Blanket Distribution at South Dinakpur

প্রচন্ড শীতের কষ্ট থেকে কিছুটা নিস্তার দিতে অর্পণ ফাউন্ডেশনের কম্বল প্রদান
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

২৫ শে ডিসেম্বর বড়দিনের সাথে সাথে শীতের প্রকোপও প্রচন্ড পরিমানে বেড়েছে বালুরঘাট শহরে সেই ধারাবাহিকতা কে বজায় রেখে শীতের প্রচন্ড চোখ রাঙানি চলছে উত্তরবঙ্গ জুড়ে, এই দিন, বছরের শুরু অর্থাৎ ১লা জানুয়ারিতে সেই সকল দুস্থ এবং অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের হাতে, এছাড়া বিশেষ করে যারা বালুরঘাট শহরের ফুটপাতে অথবা খোলা জায়গায় রাত্রিযাপন করেন তাদের হাতে এই কষ্ট থেকে নিস্তার পেতে কম্বল তুলে দিলেন অর্পণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দরাl

এই সামাজিক সংগঠনের সম্পাদক শ্রী পবন কুমার গোয়েন্কা জানান, মূলত সংস্থার সভানেত্রী শ্রীমতি প্রিয়াঙ্কা বিশ্বাসের উদ্যোগে এবং সকল সদস্য বৃন্দের সহযোগিতায় আমাদের এই কর্মসূচি গ্রহণ l শ্রীমতি প্রিয়াংকা বিশ্বাস বলেন, “আমরা যখন প্রচন্ড শীতে ঘরে ভেতরে থাকতে কষ্ট পাচ্ছি তখন যারা একদম খোলা আকাশের নিচে অথবা ফুটপাতে রাত্রি যাপন করছে তাদের অবস্থা ভেবে খুব খারাপ লাগে, যদিও তাদের কষ্টের তুলনায় আমাদের এই পদক্ষেপ অতি নগন্য, নামমাত্র ,তবুও আমাদের ডাকে সাড়া দিয়ে যেসকল বিশিষ্টজনেরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষত পবন গোয়েঙ্কা ,প্রতাপ সিংহ এবং রিতা বসাক ও অন্যান্য দের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি l”

প্রসঙ্গত উল্লেখ্য যে ১লা জানুয়ারি ২০২২এ অর্পণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বালুরঘাট বটতলা , সাহেব কাছারি, সরোজ সেতু সংলগ্ন এলাকা ,পাওয়ার হাউজ, চকভৃগু ইত্যাদি জায়গার গৃহহীন ফুটপাতে রাত্রিযাপন কারীদের এবং অর্থনৈতিকভাবে দুর্বল কিছু ব্যক্তিবর্গের হাতে কম্বল প্রদান করা হয় অর্পণ ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধক্ষ্য প্রতাপ সিংহ এবং রিতা বসাক, মল্লিকা সিকদার ও অন্যান্য অনেকেই l সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে তাদের এই ধরনের কর্মসূচি গোটা জানুয়ারি মাস চলবে এবং শীতবস্ত্র, বস্ত্র এবং কম্বল প্রদান করা হবে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights