Tuesday, September 29, 2026
WA
Home Bangla ইছামতি নদী বাঁচানোর অভিনব উদ্যোগ ‘ চল কোদাল চালাই ‘

ইছামতি নদী বাঁচানোর অভিনব উদ্যোগ ‘ চল কোদাল চালাই ‘

0
938
ইছামতি নদী বাঁচানোর অভিনব উদ্যোগ ' চল কোদাল চালাই '
ইছামতি নদী বাঁচানোর অভিনব উদ্যোগ ' চল কোদাল চালাই '

ইছামতি নদী বাঁচানোর অভিনব উদ্যোগ ‘ চল কোদাল চালাই ‘
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর

ইছামতি নদী বাঁচাও কমিটির উদ্যোগে সমস্ত রকম কোভিড বিধি মেনে নামমাত্র মানুষের উপস্থিতিতে নদী সংস্কারের ইছামতি নদী সংস্কারের বার্তা হিসেবে প্রতীকী কাজ ‘ চল কোদাল চালাই ‘ হল। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইছামতি নদী বাঁচাও কমিটির কর্ণধার জুলিয়াস হাসান চৌধুরী, কমিটির উপদেষ্টা তথা সবুজ মঞ্চ নদী বাঁচাও কমিটির অন্যতম আহ্বায়ক তুহিন শুভ্র মন্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ শিবাজী টুডু, স্থানীয় নদী পাড়ের বাসিন্দা দিলীপ কিস্কু, বিনয় রায়, মোফাজ্জল হোসেন মন্ডল,আব্দুল মাতিন মন্ডল,সুকুমার মাহালি, আজমির মন্ডল,সুনীল মাহালি, ভাদাই মার্ডি প্রমুখ ।

ইছামতি নদী বাঁচলে কৃষিজীবী ও মৎস্যজীবীরা বাঁচবে। পরিবেশ ভাল থাকবে। সেই কারণেই এই অভিনব কর্মসূচি জানালেন উদ্যোক্তারা।

ইছামতি নদী ভারত – বাংলাদেশ অভিন্ন নদী। কুমারগঞ্জ ব্লকের জলেশ্বরী দিয়ে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করা এই নদী পতিরামে গিয়ে আত্রেয়ী নদীতে মিশেছে। ২১ কিলোমিটার প্রবাহিত এই নদীতে একসময় প্রচুর দেশী মাছ পাওয়া যেত। গভীরতা ছিল অনেক। স্থানীয় নদী পাড়ের বাসিন্দা দিলীপ কিষ্কু জানান , এই নদী আগে অনেক চওড়া ছিল। আমরা আগে এই নদীর জল নানা ভাবে ব্যবহার করতাম । কিন্তু এখন নদী আর নদী নেই। ‘।

ঠিক এই কারণেই ২০১৮ সালে শুরু হয়েছিল ইছামতি বাঁচাও আন্দোলন। পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের উদ্যোগে বালুরঘাটে আত্রেয়ী নদীরসদর ঘাটে প্রকাশিত হয়েছিল ‘ ইছামতি বাঁচাও আন্দোলন ‘ – এর লোগো। তারপর এনাতুল্লাপুরের সর্দারহাটে ইছমাতি নদীর বুকে দাঁড়িয়ে স্থানীয়রা শপথ নিয়েছিল ইছামতি নদী রক্ষার। যদিও করোনার প্রভাবে মাঝে কোনও কর্মসূচি করা যায়নি। কিন্তু আজ ‘ চলো কোদাল চালাই ‘ এই প্রতীকী নদী খনন করার মধ্য দিয়ে নদী সংস্কারের এক বার্তা দেওয়া হলো।

এ প্রসঙ্গে উদ্যোক্তা জুলিয়াস হাসান চৌধুরী, শিবাজী টুডু, আব্দুল মাতিন মন্ডল, বিনয় রায়রা জানান ‘ আমরা আজ চলো কোদাল চালাই প্রতীকী কর্মসূচির মাধ্যমে ইছামতি নদী সংস্কারের একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম। আমরা সর্বস্তরের প্রশাসনের কাছে এই আবেদন রাখছি ইছামতি নদী খননের। ‘ ।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পরিবেশ বাদী সংস্থা গুলির যৌথ প্ল্যাটফর্ম সবুজ মঞ্চ নদী বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক তুহিন শুভ্র মন্ডল। তিনি বলেন ‘ এই অভিনব ভাবনা ও উদ্যোগে প্রথম থেকেই যুক্ত আছি। ইছামতি নদী বাঁচাতেই হবে। এর অতীত গৌরবকে আমরা ফিরিয়ে আনবো এই মর্মেই অঙ্গীকার বদ্ধ হলো সবাই। ‘

এই উদ্যোগকে সাধুবাদ জানালেন কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিবাজী টুডুও।তিনি বলেন,”খুব ভালো উদ্যোগ। এই বিষয়টি নিয়ে আমরা এর আগেও বিডিও সাহেবকে এই নদীটার সংস্কারের জন্য অনুরোধ করেছিলাম।যাতে আমরা NRGSএর মাধ্যমে পঞ্চায়েতে কাজ করতে পারি তার জন্য আরেকবার আমরা বিডিও সাহেবের সাথে কথা বলবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights