Friday, September 25, 2026
WA
Home Bangla এ কেমন কবীর ভেবেছ কি সুমন

এ কেমন কবীর ভেবেছ কি সুমন

0
946
Kabir Ka Gussa Kun Ata Hay
Kabir Ka Gussa Kun Ata Hay

এ কোন কবীরের দোঁহা

সুমন মুন্সী

এ কোন কবীরের দোঁহা

সেই আশাতেই তাকালো সবাই আর এক কবির দিকে,
হাঁক দিলো তাই, ও কবি কণ্ঠ ছাড়ো জোরে,
ভালো কিছু শিখবে বলে কবীর কাছে যায়,
এই আসাতেই দিন গুনেছে, রাজা উজীর সবাই।

কিন্তু এ কেমন যুগ এলো ভাই, নতুন কবি দেখি,
কবীর কাছে প্রশ্ন করে,শুধু গালির মালা পাই,
এমন নির্লজ্জ্ব ভাষা শুনে লজ্জায় মাথা হেট্ হয় তাই ।

আজ সাংবাদিকদের প্রশ্ন করার কি কোনো সুযোগ নাই ?
সমাজের লজ্জায় হয়, মাথা হেট্ তাই ।
দিন বদলে চরিত্রও কি বদলে নেবো ভাই?

সাংবাদিকের ধর্ম ছেড়ে সবাই কি তবে তাঁবেদাঁড়ি করেই খাই ?

দাগরজির চরিত্রের কাছে, জগৎ শিখবে কি বলো ভাই?
স্বজাতির লজ্জা দেখে,একজনেরও কি মেরুদণ্ড সোজা করতে নাই?

কথক সুমন প্রশ্ন করে, কবীর সুমন কে,
নির্লজ্জের ভাষা শুনে আজ তোমাকে চাইবে কে ?

সমাজে আজ বিবেক নামের আয়না কি আর নেই,
সমাজে অর্থ ছাড়া আর কোনো কিছুর কদরও কি আর নেই?

সুমন তুমি ধন্য ছিলে গাইয়ে বাজিয়ে বলে,
আজকে তুমি কি নাম কিনলে, মন্দ কথা বলে ?

বুদ্ধি ছাড়া চরিত্রও কি বেচে আনন্দ পাই,
গণতন্ত্রের জয় গান, আজও গেয়ে যাই,
‘গণ’ ছাড়া তন্ত্রের কি দাম দিবে বলো ভাই ?

মগজ ধোলাইয়ের বশীকরণ তাবিজ পেয়েছি খুঁজে,
হীরকরাজ্যে ট্যাঁকের গান্ধী কাগজই মগজ রাখে বশে।

জীবনমুখীর সফল গায়ক বেসুরো গায় কেনো,
গঙ্গা পাড়ের ডাক বুঝি আসেনি আজ এখনো?

জাতের সাথে বিবেক বুঝি পাল্টে গেছে আজ,
লজ্জা করে আজ ভাবতে বসে,
তোমার গান শুনে কেটেছে কত মাস।

এ কেমন কবীর তুমি হয়েছ সুমন, ভাবছো বসে কি আজ এখন?

আপনি সম্মানিত গায়ক এক প্রজন্মের অনুপ্রেৰণা কিন্তু একজন সাংবাদিককে যে ভাষায় আক্রমণ করেছেন তাঁর জন্য আপনার গুণমুগ্ধ হয়েও প্রতিবাদ করতে বাধ্য হলাম। আমার নাম ও সুমন কিন্তু আমার মেরুদন্ড আজ সোজা আছে এবং প্রশ্ন করার সৎ সাহস আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights