
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় হতাহতদের এককালীন অনুদান সহা
by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় হতাহতদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান সহায়তার কথাও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ট্যুইটে বলা হয়েছে, “অনন্তপুরামু জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত। শোক-সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা অনুদান সহায়তা দেওয়া হবে”।












