Sunday, October 25, 2026
WA
Home Bangla এই শহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব – আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ শুরু হতে...

এই শহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব – আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি

0
884
Kolkata Book Fair Press Meet
Kolkata Book Fair Press Meet

এই শহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব, আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি।

আপনারা সবাই অবগত আছেন, কোভিড পরিস্থিতির অবনতি হবার জন্য, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর সঙ্গে আলোচনাক্রমে এবং তাঁর উপদেশ অনুসারে আমরা ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার পরিবর্তিত দিন ঘোষণা করেছি। আগামী ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ উদ্বোধন হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৩.৩০ মিনিটে, চলবে, ১৩ মার্চ ২০২২ পর্যন্ত। স্থান, সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ, করুণাময়ী, বিধাননগর।

আনন্দের সঙ্গে জানাই, ইতিমধ্যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনেভার স্বীকৃতি পেয়েছে।

আগের ঘোষণা অনুসারেই আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। উদ্‌যাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। আজ এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে প্রধান অতিথি হিসাবে আছেন মাননীয় ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, ঢাকা, বাংলাদেশ এবং কলকাতায় বাংলাদেশ উপ-রাষ্ট্রদূত মাননীয় তৌফিক হাসান মহোদয়। তাঁরা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানাবেন।

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদ্‌যাপিত হবে ৩ এবং ৪ মার্চ ২০২২, শিশু দিবস উদ্‌যাপন হবে ৬ মার্চ ২০২২।

প্রতিবারের মতো এবারেও দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রকাশকরা অংশগ্রহণ করছেন এই বইমেলায়। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন, আর্জেন্তিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ।

আপনারা জেনে খুশি হবেন, এবছরের বইমেলায় আমরা অনেক প্রতিশ্রুতিমান নতুন প্রকাশনা সংস্থাকে জায়গা দিতে পেরেছি।

মেলার মাঠে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে কাজ শুরু হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল প্রস্তুতি পর্বের কাজ দেখার জন্য।

প্রতিবারের মতো এবারের বইমেলার বিশেষ আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মার্চ, অনলাইন এবং অফলাইন পদ্ধতির সংমিশ্রণে।

আগেই জানানো হয়েছে, সরকার নির্ধারিত যাবতীয় কোভিড প্রটোকল মেনে মেলা আয়োজিত হবে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে ঢোকা যাবে না। সবাইকে অনুরোধ মাস্ক পরে মেলায় আসবেন।

আপনাদের সবাইকে এই বই-উৎসবে জানাই সাদর আমন্ত্রণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights