Thursday, September 17, 2026
WA
Home Bangla ইনডেন এলপিজি গ্রাহকদের ‘ বাড়িতে সরাসরি’ ডাবর পণ্য বিক্রির জন্য ইন্ডিয়ান অয়েল...

ইনডেন এলপিজি গ্রাহকদের ‘ বাড়িতে সরাসরি’ ডাবর পণ্য বিক্রির জন্য ইন্ডিয়ান অয়েল এবং ডাবরের মধ্যে চুক্তি  

0
1097
Indane Dabur MOU
Indane Dabur MOU

ইনডেন এলপিজি গ্রাহকদের ‘ বাড়িতে সরাসরি’ ডাবর পণ্য বিক্রির জন্য ইন্ডিয়ান অয়েল এবং ডাবরের মধ্যে চুক্তি  

By PIB Kolkata

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি,  ২০২২

দেশে প্রায় ১৪ কোটি ইনডেন এলপিজি গ্রাহকের বাড়িতে ডাবরের ন্যায্যমূল্যের পণ্য সরাসরি পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েল এবং ভারতের অন্যতম প্রধান আয়ুর্বেদ সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে । 

চুক্তির অঙ্গ হিসেবে ইন্ডিয়ান অয়েলের ইনডেন এলপিজি ডিস্ট্রিবিউটাররা ডাবরের খুচরো পণ্য বিক্রির অংশীদার হয়ে উঠবে । এমনকি ইনডেন এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কর্মীদের মাধ্যমে দেশের কোটি কোটি ইনডেন এলপিজি উপভোক্তাদের পরিবারে সরাসরি ডাবরের ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করতে পারবে । 

ইন্ডিয়ান অয়েলের কার্যনির্বাহী অধিকর্তা (এলপিজি) শ্রী এস এস লাম্বা জানিয়েছেন, ইন্ডিয়ান অয়েল হল একটি গ্রাহক কেন্দ্রিক সংস্থা । তাই গ্রাহকদের মন জয় করতে এই সংস্থা সর্বদাই তৎপর । এর ফলস্বরূপ ইনডেন গ্রাহকদের কাছে ডাবরের পণ্য পৌঁছে দিতে ডাবর ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন । শ্রী লাম্বা আরও জানান, তাদের এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কর্মীদের মাধ্যমে এই পণ্য সরাসরি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে । তিনি  বলেন, একাধিক প্রতিকূলতা সত্ত্বেও ইনডেন সিলিন্ডার সরবরাহকারী কর্মীরা রান্নার গ্যাস পৌঁছে দিতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন । দেশে বর্তমানে ১২ হাজার ৭৫০এর বেশি ইনডেন ডিস্ট্রিবিউটার রয়েছেন । এর আওতায় ৯০ হাজারেরও বেশি রান্নার গ্যাস সরবরাহকারী কর্মী যুক্ত রয়েছেন । কোভিড পরিস্থিতির মধ্যেও, এমনকি লকডাউনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই কর্মীরা গ্রাহকদের দোড়গোড়ায় রান্নার গ্যাস পৌঁছে দিয়েছেন । 

অনুষ্ঠানে উপস্থিত ডাবর ইন্ডিয়া লিমিটেডের মুখ্য কার্য নির্বাহী অধিকর্তা শ্রী মোহিত মালহোত্রা জানান, এই চুক্তির ফলে গ্রাম, শহর, আধা-শহর এলাকায় লক্ষ লক্ষ ইনডেন এলপিজি গ্রাহকের কাছে তাদের পণ্য খুব সহজেই পৌঁছে যাবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর ইন্ডিয়া লিমিটেডের বাণিজ্যিক বিভাগের কার্যনির্বাহী অধিকর্তা শ্রী আদর্শ শর্মা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights