তাপপ্রবাহের জের, দক্ষিন দিনাজপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠনের সময়সীমা বদলালো
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
আগামীকাল থেকে দক্ষিণ দিনাজপুরের সমস্ত প্রাথমিক স্কুল সকালে হবে।
সময় সকাল ৬ঃ৩০ থেকে সকাল ১১ঃ৩০ পর্যন্ত।এমনটাই ঘোষনা করলো দক্ষিন দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।আগামী ২৭ শে এপ্রিল থেকে ১৪ইমে এই নির্দেশ কার্যকর থাকবে।তাপপ্রবাহের জেরে এই ঘোষনা বলে মনে করছেন জেলার শিক্ষামহল।
সম্প্রতি গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে প্রাপ্ত আবহাওয়া বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গে ২৫-২৭ শে এপ্রিল মালদা ও দক্ষিন দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। তাই জেলার শিক্ষাদপ্তর আজ একটি বিজ্ঞপ্তি জারি করে জানান,আগামীকাল থেকে জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠন সকাল ৬.৩০–১১.৩০ পর্যন্ত হবে।

















