Saturday, September 19, 2026
WA
Home Bangla রবীন্দ্র সদনে শতবর্ষে গৌরকিশোর ঘোষ অনুষ্ঠান আয়োজন সার্বিক সার্থকতা পেলো

রবীন্দ্র সদনে শতবর্ষে গৌরকিশোর ঘোষ অনুষ্ঠান আয়োজন সার্বিক সার্থকতা পেলো

0
1015
রবীন্দ্র সদনে শতবর্ষে গৌরকিশোর ঘোষ অনুষ্ঠান আয়োজন সার্বিক সার্থকতা পেলো
রবীন্দ্র সদনে শতবর্ষে গৌরকিশোর ঘোষ অনুষ্ঠান আয়োজন সার্বিক সার্থকতা পেলো

রবীন্দ্র সদনে শতবর্ষে গৌরকিশোর ঘোষ অনুষ্ঠান আয়োজন সার্বিক সার্থকতা পেলো

ফারুক আহমেদ

প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষের শতবর্ষ জন্ম-জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয় ২০ জুন রবীন্দ্র সদনে সন্ধ্যা ছ’টায়।
ওই অনুষ্ঠানে অতি মনোজ্ঞ বক্তব্য রাখেন নেতাজী রিসার্চ ব্যুরোর সভাপতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডনার অধ্যাপক সুগত বসু। তিনি ‘গৌরকিশোর ঘোষ শতবর্ষ বক্তৃতা’ দেন। এছাড়া সমাজসেবী মেধা পাটকর ‘মনুষ্যত্বের সন্ধানে’ শীর্ষক অপূর্ব সুন্দর ভাষণ দেন। মুল্যবান বক্তব্য রাখলেন ও স্মরণগ্রন্থ উন্মোচন করলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। অনুষ্ঠানে অপূর্ব সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াঙ্গী লাহিড়ী। পরিশেষে গৌরকিশোরের উপর নির্মিত শৈবাল মিত্র পরিচালিত ‘রূপদর্শী’ নামে এক তথ্যচিত্র দেখানো হয়। সবাই খুব প্রশংসা করেন এই তথ্যচিত্রের।

গৌরকিশোর ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি ডা. অমিত রায়, সম্পাদক সাহানা নাগ চৌধুরী, যুগ্ম সম্পাদক ড. পত্রালী ঘোষের আমন্ন্ত্রণে প্রচুর মানুষের উপস্থিতিতে সার্থক হয় আয়োজন। সুচারু ভাবে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা সোহিনী ঘোষ। দে’জ পাবলিশার্স-এর শুভঙ্কর দে ও সুধাংশুশেখর দে উপস্থিত ছিলেন। গৌরকিশোর ঘোষ-এর সঙ্গে দে’জ পাবলিশার্সের সুসম্পর্ক গড়ে ওঠার কথা তুলে ধরেন সুধাংশুশেখর দে। ওইদিন সন্ধ্যায় উপস্থিত দর্শক সাক্ষী থাকলেন এক বিরল সন্ধ্যার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights