Monday, October 26, 2026
WA
Home Bangla মানুষের মতো মানুষের খোঁজে অরূপ মিত্র খুঁজে পেলেন পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী...

মানুষের মতো মানুষের খোঁজে অরূপ মিত্র খুঁজে পেলেন পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী নির্বানানন্দ

0
1759
পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী নির্বানানন্দ Photo By Arup Mitra
পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী নির্বানানন্দ Photo By Arup Mitra

মানুষের মতো মানুষের খোঁজে অরূপ মিত্র খুঁজে পেলেন পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী নির্বানানন্দ

অরূপ মিত্র পেশায় শিক্ষক নেশায় দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ান ও অমানুষের ভিড়ে মানুষের মতো মানুষ কে খুঁজে ফেরা তাঁর নেশা । প্রকৃত শিক্ষকের কাজ সমাজের সামনে আদর্শ ব্যক্তিদের উদাহরণ তুলে ধরে সমাজকে মানুষের মতো মানুষ উপহার দেয়া। আর সেই কাজ তা করতে গিয়ে এইবার খুঁজে পেলেন পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী নির্বানানন্দজী কে ।

অরূপের নিজের কলমেই সোনা যাক সেই কথা ।

পোশাক দেখে অবাক হলেন তাই না?

গেরুয়া সন্ন্যাসীর পোশাক অথচ গলায় স্টেথোস্কোপ, জিনিসটা কেমন হোল। হওয়ারই কথা। ইনি স্বামী নির্বানানন্দ। পুরুলিয়ার মানুষ ডাক্তার মহারাজ বলেই জানেন। কেও কেও দত্ত মহারাজও বলেন। AIIMS থেকে এম,ডি, আবার Specialised in Cardiology।

এক সময় সরকারি ডাক্তার ছিলেন। চিকিৎসক হিসাবে বিরাট নাম ডাক। অর্থও অনেক উপার্জন করেন। হঠাৎ একদিন উপলব্ধি করেন, কি হবে এই অর্থ উপার্জন করে? ” মানুষও হইয়া জনম লইয়া মানুষের করিলি কি?” সংসার জীবন ছেড়ে দিলেন । গেরুয়া বস্ত্র পরিধান করলেন। কোন বাবা হন নি। পুরুলিয়ার কেতিকা আশ্রম নামে পরিচিত সেখানেই তার ঠাই হল। কিন্তু যে বিদ্যা অর্জন করেছিলেন তা ত্যাগ তো করলেন না আরও ভালো ভাবে মানুষের রোগ নিরাময়ে কাজে লাগালেন।

প্রশ্ন করবেন তাঁর ফি কত? গরীবদের জন্য শূন্য। উলটে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ঔষধ বিনা মুল্যে। আর যাদের ক্ষমতা আছে তাঁর খুশি মনে যা দেন। সেটা ওই আশ্রমের খরচের জন্য ব্যয় হয়। এতো বয়স হয়েছে অথচ কত সময় নিয়ে যত্নের সাথে রোগী দেখেন। তাঁর কথা শুনলে অর্ধেক রোগ সেরে যায়। নাই হিন্দু মুসলিমের কোন ভেদাভেদ। তাঁর কাছে একটাই পরিচয় আমার রোগী। কি করে তাকে সুস্থ করতে পারবেন এটাই তাঁর চিন্তা। নিজে না পারলে সঠিক জায়গাটা বলে দেন যাতে মানুষ না ঠকে।

একজন ডাক্তারের আচার আচরণ কেমন হবে টা উনাকে দেখলেই বোঝা যায়। তাই অনুরোধ করবো অন্তত কিছুক্ষণ তাঁর সঙ্গে কাটিয়ে দেখে নিন। আজ ডিগ্রীধারী ডাক্তার নয় এই রকম মানবিক গুণ সম্পন্ন ডাক্তারের খুব প্রয়োজন। প্রার্থনা করব উনি আরও বহু বছর বাঁচুন এবং এই ভাবে মানুষের সেবা করে যান।

আমরা আইবিজি নিউজ অরূপের এই অক্লান্ত পরিশ্রম করে দেশের আসল অগ্নিবীর দের মতো সমাজের কর্মবীরদের কাহিনী তুলে ধরার সুযোগ পেয়ে অরূপের কাছে কৃতজ্ঞ ।

অরূপ বাবু আপনাকে ও পুরুলিয়ার ডাক্তার মহারাজ স্বামী নির্বানানন্দ কে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম । দেশের মানুষের এমনই নাগরিক প্রয়োজন তবেই তো এই দেশ হবে “ধনধান্য পুষ্প ভরা”।

ছবি ও মূল লেখা অরূপ মিত্র

Arup Mitra a Nobel heart Teacher with cause
Arup Mitra a Nobel heart Teacher with cause

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights