By PIB Kolkata
নয়াদিল্লী, ০১ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিএসটির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই কর ব্যবস্থার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বৃহৎ এই কর ব্যবস্থার সংস্কারের ফলে সহজে ব্যবসা-বাণিজ্য করার সুবিধা হয়েছে এবং ‘এক দেশ এক কর ব্যবস্থা’ বাস্তবায়িত হয়েছে।
মাইগভ ইন্ডিয়ার এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা #5YearsofGST” উদযাপন করছি। বৃহৎ এই কর ব্যবস্থার সংস্কারের ফলে সহজে ব্যবসা-বাণিজ্য করার সুবিধা হয়েছে এবং এক দেশ এক কর ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে।

















