প্রথম প্রেমের মতোই প্রথম কান্না আমাদের মনে থেকে গেছে.. হয়তো তারা আজও খোঁজ নেয় আমরা কেমন আছি !! এমন একটি বিষয় কে নিয়ে এই অনুষ্ঠান, যেখানে মূলবিষয় থাকবে কিভাবে হাজারো কান্না পেরিয়ে জীবনে সাফল্যের পথ খুঁজে পাওয়া…. সাফল্য যদি প্রাসঙ্গিক হয় তাহলে তাকে ধারণ করার জন্য আমাদের সেদিনের কান্না গুলোও প্রাসঙ্গিক….. গান কবিতা ফিউশন ও সোলো আনপ্লাগড পারফরমেন্স এই অনুস্ঠানের ইউএসপি…
*তোমার নিজেকে খুঁজে পাওয়ার কাহিনী শেয়ার করো শ্রোতাবন্ধুদের সাথে তারাও উজ্জীবিত হোক তোমার থেকে…. সেই গল্প বলবে.
.অভিজিৎ এর “প্রথম কান্না ডট কম. “
আগামী চৌঠা অগাস্ট জোটবদ্ধ হচ্ছি সব্বাই এক মঞ্চে.. আই সি সি আর….দীর্ঘ ছয় ঘন্টার অনুষ্ঠান.. হতে চলেছে এই প্রথম বার..
এই প্রথমবার অভিজিৎ এর “প্রথম কান্না ডট কম ” এর মতো মঞ্চ প্রায় ষাট জন পারফর্মার দের এগারো লক্ষ টাকা মূল্যের LIC (ক্যান্সার কাভার )জীবনবীমা উপহার সরূপ দেয়ার আয়োজন করছে যা এক বিরল দৃষ্টান্তের নজির গড়তে চলেছে…উপস্থিত থাকছেন নচিকেতা চক্রবর্তী, প্রসাদ রঞ্জন দাস, সৈকত মিত্র, গৌতম দাস বাউল (বোলপুর ), প্রসেন, ঝিলাম গুপ্ত (ইউটুব কনটেন্ট ক্রিয়েটর ), গৌরব চ্যাটার্জী (গাবু ), সম্বরণ ব্যানার্জী, পটা, সহ আরও অনেকে… রায়গঞ্জ, দুর্গাপুর, আসানসোল, পচ্ছিম মেদিনীপুর, আমাদের অনুষ্ঠান কে জনপ্রচারের সাহায্যার্থে এই ভাবনার সাথে যুক্ত হন তার জন্য অনুরোধ রাখছি…
ভাবনা * পরিচালনা ও সহযোগিতায়
@অভিজিৎ পাল
Some moments to cherish from the event



















