Monday, October 26, 2026
WA
Home Bangla সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সীমান্তে ০২ জন চোরাকারবারীকে আটক করেছে

সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সীমান্তে ০২ জন চোরাকারবারীকে আটক করেছে

0
760
সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সীমান্তে ০২ জন চোরাকারবারীকে আটক করেছে
সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সীমান্তে ০২ জন চোরাকারবারীকে আটক করেছে

সীমান্ত নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সীমান্তে ০২ জন চোরাকারবারীকে আটক করেছে

(জেলা-উত্তর ২৪ পরগনা)
বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জওয়ানরা আলাদা আলাদা ঘটনায় ০১ বাংলাদেশী ও ০১ ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে।

প্রথম ঘটনায় ১৮ ই আগস্ট, ২০২২ তারিখের প্রায় ২০০০ ঘটিকায়, বর্ডার পোস্ট ডোবারপাড়া, ১৫৮ ব্যাটালিয়নের কর্মীরা সীমান্তে এক বাংলাদেশী পাচারকারীকে ১৫০ ফেনসিডিল বোতল সহ ধরেছে, যেগুলো সে চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। তখন জওয়ানরা তাকে ঘেরাও করে ধরে ফেলে। গ্রেফতারকৃত চোরাকারবারীর পরিচয় হারুন হালদার, বাংলাদেশ।

অন্য একটি ঘটনায়, ১৮ ই আগস্ট, ২০২২ তারিখের আনুমানিক ১৪৪৫ ঘটিকায়, বর্ডার পোস্ট হাকিমপুর, ১১২ ব্যাটালিয়নের কর্মীরা তাদের দায়িত্বের এলাকা থেকে ০৩ ফেনসিডিল বোতল এবং ০১ টি মোটরসাইকেল সহ একজন ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে যা সে পাচারের উদ্দেশ্যে ভারতে থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ধৃত পাচারকারীর নাম আনারুল গাজী, উত্তর 24 পরগনার বাসিন্দা। জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭১,০০০/- টাকা।

জব্দকৃত মালামাল ও চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে গাইঘাটা ও স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছে এবং তাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ছে, যাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights